আইপিএল ২০২০: কেকেআর বনাম আরসিবি, হেড টু হেড ও শেষ ৫ ম্যাচের ফলাফল জেনে নিন

আইপিএল ২০২০: কেকেআর বনাম আরসিবি, হেড টু হেড ও শেষ ৫ ম্যাচের ফলাফল জেনে নিন

আইপিএল ২০২০ মহারণে আজ কেকেআর বনাম আরসিবি ডুয়েল। ভারতীয় সময় সন্ধ্যে ৭.৩০ মিনিটে শারজার মাঠে খেলতে নামছে দুই দল। ১৩ তম আইপিএলে এই প্রথমবার বিরাট কোহলি বনাম দীনেশ কার্তিকের অধিনায়কত্বের দ্বৈরথ।

আইপিএলে দুই দলের হেড টু হেড কী বলছে

আইপিএলে দুই দলের হেড টু হেড কী বলছে

আইপিএলের ইতিহাসে দুই দল ২৪ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে কেকেআরের জয়ের পাল্লা ভারী। কলকাতা নাইট রাইডার্স, ১৪ বার ম্যাচ জিতেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ বার ম্যাচ জিতেছে।

শেষ পাঁচ ম্যাচের ফলাফল

শেষ পাঁচ ম্যাচের ফলাফল

আইপিএলে আরসিবির বিরুদ্ধে বরাবরই ভালো খেলে নাইট রাইডার্স, শেষ পাঁচ বারের মুখোমুখি লড়াইয়ে কেকেআর ৪-১ এগিয়ে রয়েছে। ২০১৭, ২০১৮ দুটি মরসুমেই লিগে আরসিবির বিরুদ্ধে ২টি করে ম্যাচ জিতেছে কলকাতা। ২০১৯ সালে দুই দল একটি করে ম্যাচ জেতে।

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে পারফর্ম্যান্স

২০১৯ সালে মুখোমুখি লড়াইয়ে পারফর্ম্যান্স

২০১৯ সালে লিগ পর্বের দুই ম্যাচেই দুই দলের মধ্য়ে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। চিন্নাস্বামীকে ২০৫ রান তাড়া করতে কেকেআর ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় পায়। অন্যদিকে ইডেন গার্ডেন্সে আরসিবি ১০ রানে নাইটদের হারায়।

শেষ দুই ম্যাচে দুই দলই দুশো করে হাঁকিয়ে

শেষ দুই ম্যাচে দুই দলই দুশো করে হাঁকিয়ে

আইপিএলে কেকেআর বনাম আরসিবি মানেই জমজমাট লড়াই। যেখানে গত বছর লিগ পর্বে দুই দলই একে অন্যের বিরুদ্ধে দুশো প্লাস রান হাঁকিয়েছে। চিন্নাস্বামীতে ২০৫ রান তাড়া করে ম্যাচ জিতেছিল কেকেআর। অন্যদিকে ইডেন আরসিবিরি ২১৩ রানের জবাবে কেকেআর ২০৫ রানে ইনিংস শেষ করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+