আইপিএলে ২০২০-তে কেকেআর বনাম সিএসকে, কোন কোন মোকাবিলায় থাকবে নজর

আইপিএলে ২০২০-তে কেকেআর বনাম সিএসকে, মূল মোকাবিলা কাদের মধ্যে?

বুধবার সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচ জমাটি হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। এ লড়াইয়ে মূল মোকাবিলা দুই দলের কোন কোন ক্রিকেটারের মধ্যে হবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

শুভমান গিল বনাম দীপক চাহার

শুভমান গিল বনাম দীপক চাহার

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ১৫২ রান করেছেন কেকেআরের তরুণ ওপেনার শুভমান গিল। টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি অর্ধশতরান করেছেন পাঞ্জাব তনয়। গিলের সঙ্গে বুধবার মোকাবিলায় নামবেন সিএসকে-র তরুণ ফাস্ট বোলার দীপক চাহার। আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

আন্দ্রে রাসেল বনাম ডোয়েন ব্র্যাভো ও স্যাম কারান

আন্দ্রে রাসেল বনাম ডোয়েন ব্র্যাভো ও স্যাম কারান

চলতি আইপিএলে বল হাতে চার উইকেট নিলেও ব্যাট হাতে সেভাবে কেরামতি দেখাতে পারেননি কেকেআরের অন্যতম ভরসা আন্দ্রে রাসেল। চার ম্যাচ খেলে মাত্র ৪৮ রান করেছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। উল্টোদিকে আইপিএল ২০২০-এ এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলা অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো ব্যাট ও বল হাতে খাতা খুলতে পারেননি। দলের অন্য অল-রাউন্ডার স্যাম কারান এখনও পর্যন্ত এই আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৫১ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন। দুই দলের এই অল-রাউন্ডারদের লড়াই জমবে বলে মনে করে ক্রিকেট দুনিয়া।

দীনেশ কার্তিক বনাম এমএস ধোনি

দীনেশ কার্তিক বনাম এমএস ধোনি

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র ৩৭ রান করেছেন দীনেশ কার্তিক। উইকেটের পিছনে দাঁড়িয়ে মাত্র ২টি ক্যাচ নিয়েছেন ডিকে। তাঁর নেতৃত্বে এখনও পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে কেকেআর। অন্যদিকে সিএসকে অধিনায়ক তথা কিংবদন্তি এমএস ধোনি এখনও পর্যন্ত এই আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ৯১ রান করেছেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৬টি ক্যাচ নেওয়ার পাশাপাশি এক জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন মাহি। কেকেআর বনাম সিএসকে-র ম্যাচে দীনেশ কার্তিক ও এমএস ধোনির অধিনায়কত্ব, ব্যাটিং এবং উইকেটকিপিংয়ের লড়াই।

কামিন্স বনাম ডু প্লেসিস

কামিন্স বনাম ডু প্লেসিস

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। অন্যদিকে সিএসকে-র জার্সিতে পাঁচ ম্যাচ খেলে ২৮২ রান করেছেন ফাফ ডুপ্লেসিস। দুই তারকার মধ্যে লড়াই জমবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+