আইপিএল ২০২০: ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে এই কারণে কপালে চিন্তার ভাঁজ কেকেআরে
আইপিএল ২০২০: ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে এই কারণে কপালে চিন্তার ভাঁজ কেকেআরে
আইপিএল ২০২০ অভিযানে বুধবার মেগা ডুয়েলে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হওয়ার আগে কপালে চিন্তার ভাঁজ কেকেআরে। কলকাতা নাইট রাইডার্স মুম্বইয়ের বিরুদ্ধে হার দিয়ে লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে দারুণভাবে প্রত্যাবর্তন করে। এরপর শারজায় দিল্লির বিরুদ্ধে হারে ধাক্কা খেয়েছে দীনেশ অ্যান্ড কোম্পানি।

এই কারণে কপালে চিন্তার ভাঁজ কেকেআরে
চেন্নাই ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বোলিং নিয়ে চিন্তায় নাইট ব্রিগেড। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট দলের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করেছে কেকেআর। চেন্নাই ম্যাচে মাঠে নামার আগে এই বিভাগে উন্নতি করতে মরিয়া নাগরকোটি-মাভিরা।

আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি কত রান খরচ কেকেআরের
শারজার ছোট মাঠে এবছর আইপিএলে রানের ফুলঝুরি। সেখানেই দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে শেষ ম্যাচে ২২৮ রান খরচ করে ম্যাচ হারে কেকেআর। পাহাড় প্রমাণ রান খরচ করে নাইট রাইডার্স ১৮ রানে ম্যাচ হারে। এটাই এখনও পর্যন্ত আইপিএল ২০২০তে কোনও দলের সর্বাধিক রান খরচ।

ধারাবাহিক হতে পারছেন না কামিন্স
মুম্বইয়ের বিরুদ্ধে ৩ ওভারে ৪৯ রান খরচের পরে দুই ম্যাচে কৃপণ বোলিং করলেও দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফের হাত খুলে রান খরচ করে দলকে ডুবিয়েছেন কামিন্স। দিল্লি ম্যাচে ৪ ওভারে কামিন্সের খরচ ছিল ৪৯ রান। মাভি ৩ ওভারে ৪০ ও নাগরকোটি ৩ ওভারে ৩৫ রান খরচ করেন।

প্রতিপক্ষের ব্যাটিং নাইট ব্রিগেডে আরও চাপ বাড়াচ্ছে
প্রসঙ্গত শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১৮১ রানের ওপেনিং পার্টনারশিপ হাঁকিয়ে ওয়াটসন ও ডুপ্লেসিস জুটি চেন্নাইকে ১০ উইকেটে জয় এনে দিয়েছে। যারপর প্রতিপক্ষ কেকেআরের চাপ বেড়েছে বলা চলে। উল্লেখ্য বুধবার ভারতীয় সময় কেকেআর বনাম চেন্নাই ম্যাচ সন্ধ্যে ৭.৩০ মিনিটে স্টার স্পোর্টস ১ তে দেখা যাবে।












Click it and Unblock the Notifications