আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, ম্যাচ জিততে ডেথ ওভারে নাইটদের বোলিং কি হওয়া উচিত

আইপিএল ২০২০: কেকেআর বনাম চেন্নাই, ম্যাচ জিততে ডেথ ওভারে নাইটদের বোলিং কি হওয়া উচিত

আইপিএল ২০২০তে এবছর প্রথম বারের জন্য মুখোমুখি কেকেআর-চেন্নাই। চলতি আইপিএলে দুই দল পয়েন্ট টেবিলে এখন একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। চার ম্যাচের ২টিতে জয় ও ২টি হারের পর চার নম্বরে রয়েছে কেকেআর। অন্যদিকে চেন্নাই টানা ৩ ম্যাচ হারের পর জয়ের ছন্দে ফিরে ৫ ম্যাচে ২টি জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছে। এবছর ডেথ ওভারে নাইটদের বোলিং দলকে চাপে রেখেছে। একনজরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে ডেথ ওভারে নাইটদের বোলিং কি হওয়া উচিত দেখে নেওয়া যাক।

দিল্লি ম্যাচে ডেথ ওভারে নাইট রাইডার্সের কত রান খরচ

দিল্লি ম্যাচে ডেথ ওভারে নাইট রাইডার্সের কত রান খরচ

দিল্লি ম্যাচে ডেথ ওভারে কলকাতা নাইট রাইডার্সের বোলিং খতিয়ে দেখলে দেখা যাচ্ছে ১৬ তম ওভারে শিবম মাভি ১৮ রান খরচ দিয়ে শুরু করেন। ১৭ তম ওভারে কামিন্সের খরচ এরপর ১৭ রান। ১৯ ওভারে বরুণ চক্রবর্তী ২০ ও ২০ তম ওভারে রাসেল ৭ রান খরচ করেন।

১৯ তম ওভারে মারাত্মক ভুলে ম্যাচ হারে কেকেআর

১৯ তম ওভারে মারাত্মক ভুলে ম্যাচ হারে কেকেআর

ডেথ ওভারে স্পিনারকে দিয়ে বল করিয়ে দিল্লির বিরুদ্ধে ম্যাচ হেরেছিল কেকেআর। নাইটদের অধিনায়ক দীনেশ কার্তিক ১৯ তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়েছিলেন। বরুণ ২০ রান খরচ করে বসেন। শেষ পর্যন্ত কেকেআর ম্যাচ হেরেছিল ১৮ রানে।

ডেথ ওভার বোলিং নিয়ে গম্ভীর কী বলেছেন

ডেথ ওভার বোলিং নিয়ে গম্ভীর কী বলেছেন

কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর দিল্লি ম্যাচের বিশ্লেষণে বরুণ চক্রবর্তীকে দিয়ে ডেথ ওভারে বোলিং করানো দীনেশ কার্তিকের বড় ভুল বলে প্রতিক্রিয়া দেন।

ডেথ ওভারে নাইটদের হয়ে সবচেয় কম রান খরচ কার

ডেথ ওভারে নাইটদের হয়ে সবচেয় কম রান খরচ কার

আইপিএল ২০২০তে শারজার মতো মাঠে দিল্লির বিরুদ্ধে কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল ডেথ ওভারে ২ ওভার হাত ঘুরিয়ে ১৫ ও ৭ রান খরচ করেন। অন্য বোলারদের তুলনায় যা অনেকটাই কৃপণ বোলিং।

চেন্নাইয়ের বিরুদ্ধে ডেথ ওভারে নাইটদের পরিকল্পনা কী হওয়া উচিত

চেন্নাইয়ের বিরুদ্ধে ডেথ ওভারে নাইটদের পরিকল্পনা কী হওয়া উচিত

আইপিএল ২০২০তে এবছর প্যাট কামিন্সকে নতুন বলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন দীনেশ কার্তিক। সেক্ষেত্রে কার্তিক প্রয়োজনে ডেথ ওভারের জন্য অভিজ্ঞ কামিন্সের ওভার বাঁচিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে রাসেল যেহেতু ডেথ ওভারে কৃপণ বোলিং করছেন। তাই তাঁকে ইনিংসের শেষের দিকেই নিয়মিত ব্যবহার করুক কেকেআর। সঙ্গে মাভিকে ডেথ ওভারের শুরুতে ব্যবহার করলে ফল মিলতে পারে। তবে দিল্লি ম্যাচের মতো চেন্নাই ম্যাচেও ডেথ ওভারে স্পিনার ব্যবহারের ভুল করলে দীনেশের অধিনায়কত্ব নিয়ে ফের প্রশ্ন উঠতে বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+