আইপিএল ২০২০ : আবুধাবি বিপর্যয়ের পর দিল্লির বিরুদ্ধে কাদের ঘাড়ে কোপ দিতে পারে কেকেআর?

আইপিএল ২০২০ : আরসিবি-র কাছে পর্যুদস্ত হয়ে দিল্লির বিরুদ্ধে কী পরিবর্তন করতে পারে কেকেআর?

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আট উইকেটে হার যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও তার সমর্থকদের নাড়িয়ে দিয়েছে, তা বলাই যায়। আইপিএল ২০২০-এর গুরুত্বপূর্ণ ওই ম্যাচে কেকেআর শিবিরে দল নিয়ে পরীক্ষা-নীরিক্ষা হজম হচ্ছে না ক্রিকেট প্রেমীদের। ফলে পরের ম্যাচে যে ইয়ন মর্গ্যানের দলে যে বেশকিছু পরিবর্তন চোখে পড়তে পারে, তা বলাই বাহুল্য।

কোন দলের বিরুদ্ধে পরের ম্যাচ

কোন দলের বিরুদ্ধে পরের ম্যাচ

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে অবস্থান করা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে কেকেআর। ২৪ অক্টোবর হবে এই ম্যাচ।

নারিনকে দলে ফেরানো হতে পারে

নারিনকে দলে ফেরানো হতে পারে

সুনীল নারিন সুস্থ থাকা সত্ত্বেও আরসিবি-র বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে বাইরে রেখেই দল নির্বাচন করে কেকেআর। পরিবর্তে ইংল্যান্ডের ওপেনার টম ব্যান্টনকে দিয়ে মিডল অর্ডারে ব্যাট করানোর যে কোনও মানেই হয় না, তা মেনে নিচ্ছেন কেকেআর প্রেমীরা। দিল্লির বিরুদ্ধে শাহরুখ খান শিবিরের প্রথম একাদশে যে ক্যারিবিয়ান স্পিনারকে দেখা যাবে, সে ব্যাপারে আর কোনও সন্দেহ নেই।

ওপেনিং স্থানে পরিবর্তনের সম্ভাবনা

ওপেনিং স্থানে পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮১ রান করা ছাড়া কেকেআরের হয়ে ওপেন করতে নেমে চলতি আইপিএলে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি। অন্যদিকে শুভমান গিলের ব্যাট থেকে বেশকিছু রান এলেও, পাওয়ার প্লে-তে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই অবস্থায় পরের ম্যাচে কেকেআরের ওপেনিং স্থানে পরিবর্তন আশা করাই যায়। দিল্লির বিরুদ্ধে হয়তো রাহুল ত্রিপাঠীর সঙ্গে সুনীল নারিনকে ওপেন করতে দেখা যেতে পারে। সেক্ষেত্র মিডল অর্ডারে ব্যাট করবেন শুভমান গিল। আবার উল্টোটাও হতে পারে।

বাদ যেতে পারেন নীতীশ

বাদ যেতে পারেন নীতীশ

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরের ম্যাচে কেকেআরের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন বাঁ-হাতি নীতীশ রানা। পরিবর্তে নিখিল নায়েক বা রিঙ্কু সিং-কে খেলাতে পারে ইয়ন মর্গ্যান শিবির। সেক্ষেত্রে ওপেন থেকে সরিয়ে শুভমান গিলকে তিন নম্বরে ব্যাট করার দায়িত্ব দিতে পারে কলকাতা নাইট রাইডার্স।

কেমন হতে পারে একাদশ

কেমন হতে পারে একাদশ

রাহুল ত্রিপাঠী, সুনীল নারিন, শুভমান গিল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নিখিল নায়েক বা রিঙ্কু সিং, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+