আইপিএল ২০২০ : ৪ বিদেশির স্থানে কি বদল ঘটাতে পারবে কেকেআর?

আইপিএল ২০২০ : ৪ বিদেশির স্থানে কি বদল ঘটাতে পারবে কেকেআর?

আজ সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ম্যাচে কলকাতার চার বিদেশির পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। সেই চার জায়গায় কি কোনও পরিবর্তন ঘটানো সম্ভব, জেনে নেওয়া যাক।

ওপেনে সুনীল নারিন

ওপেনে সুনীল নারিন

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমে পরপর তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন সুনীল নারিন। আজকের ম্যাচে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ক্রিকেট প্রেমীদের নজরে থাকবে। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যর্থ হলেও কেকেআরের প্রথম একাদশ থেকে নারিনের বাদ পড়ার সম্ভাবনা কম। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি দীনেশ কার্তিকের কাছে ক্যারিবিয়ান ক্রিকেটার, বোলিংয়ের গুরুত্বপূর্ণ বিকল্প।

আন্দ্রে রাসেলের অল-রাউন্ড পারফরম্যান্স

আন্দ্রে রাসেলের অল-রাউন্ড পারফরম্যান্স

এখনও পর্যন্ত আইপিএল ২০২০-তে নিজেকে মেলে ধরতে পারেননি আন্দ্রে রাসেল। টুর্নামেন্টের আরও তিন ম্যাচে ব্যর্থ হলেও তাঁকে কেকেআরের প্রথম একাদশ থেকে বাদ দেওয়া সম্ভব নয়। কারণ যেদিন তিনি খেলবেন, সেদিন প্রতিপক্ষের স্বস্তি উড়ে যাবে।

ইয়ন মর্গ্যানের উপস্থিতি

ইয়ন মর্গ্যানের উপস্থিতি

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান এবারের আইপিএলে মাঠে কেকেআরের অন্যতম পরামর্শদাতা। অধিনায়ক দীনেশ কার্তিক ব্যর্থ হলে তাঁকেই দলের নেতা করা হতে পারে।

দুর্দান্ত প্যাট কামিন্স

দুর্দান্ত প্যাট কামিন্স

আইপিএল ২০২০-তে নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রচুর রান দিয়েছিলেন। পরের দুই ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছিলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার। কেকেআরে কামিন্সের জায়গা পাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+