আইপিএল ২০২০ : 'সুপার ফ্লপ' কামিন্সের পাশে কেকেআর অধিনায়ক কার্তিক, গাইলেন সাফাই

আইপিএল ২০২০ : 'সুপার ফ্লপ' কামিন্সের পাশে কেকেআর অধিনায়ক কার্তিক, দিলেন সাফাই

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে পুরোপুরি ব্যর্থ হওয়া সাড়ে ১৫ কোটি টাকার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক দীনেশ কার্তিক। অস্ট্রেলিয় ফাস্ট বোলারের পারফরম্যান্স নিয়ে যখন কাটাছেঁড়া শুরু হয়েছে বিভিন্ন মহলে, তখন সতীর্থ হয়ে সাফাইতে কী গান গাইলেন ডিকে, তা দেখে নেওয়া যাক।

কী বললেন কার্তিক

কী বললেন কার্তিক

প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে প্যাট কামিন্সের সমালোচনা করলে, তাঁর সঙ্গে অবিচার করা হবে বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তাঁর দাবি, বুধবারই অজি ফাস্ট বোলারের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়। ম্যাচের দিন দুপুর ৩.৩৪-এ কামিন্স মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে খেলার ছাড়পত্র পান বলে জানিয়েছেন অধিনায়ক ডিকে।

কামিন্সের প্রত্যাবর্তন ঘটবেই

কামিন্সের প্রত্যাবর্তন ঘটবেই

এত তাড়াতাড়ি প্যাট কামিন্সকে নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলে মনে করেন দীনেশ কার্তিক। কেকেআর নেতার কথায়, অজি ফাস্ট বোলার চ্যাম্পিয়ন ক্রিকেটার। টুর্নামেন্টে খুব দ্রুত প্যাট কামিন্সের প্রত্যাবর্তন ঘটবে বলেও বিশ্বাস দীনেশ কার্তিকের।

প্রশ্ন থেকেই যাচ্ছে

প্রশ্ন থেকেই যাচ্ছে

ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন, প্যাট কামিন্স যদি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার জন্য যদি প্রস্তুতই না থাকেন, তবে তাঁকে কেন কেকেআরের প্রথম একাদশে রাখা হল? চলতি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলে আসা কামিন্স যে খুব বেশিদিন ক্রিকেটের বাইরে ছিলেন না, তা জানতে কারও বাকি নেই। সেক্ষেত্রে প্রস্তুতি ছাড়াই যে কামিন্স মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমেছেন, সে কথা হজম হচ্ছে না ক্রিকেট দুনিয়ার।

প্যাট কামিন্সের ব্যর্থতা

প্যাট কামিন্সের ব্যর্থতা

অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে কেকেআর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তার মান রাখতে পারলেন না অজি তারকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ৩ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন কামিন্স। ম্যাচে তাঁর ইকোনমি রেট গিয়ে দাঁড়ায় ১৬.৩৩-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+