আইপিএল ২০২০: বিরাটের আরসিবিকে ৯৭ রান হারিয়ে ১৩ তম আইপিএলে প্রথম জয় পাঞ্জাবের

আইপিএল ২০২০: বিরাটের আরসিবিকে ৯৭ রান হারিয়ে ১৩ তম আইপিএলে প্রথম জয় পাঞ্জাবের

বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে আইপিএল ২০২০-র প্রথম জয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আইপিএলে অধিনায়ক হিসেবে এটাই লোকেশ রাহুলের প্রথম জয়। ম্যাচে এদিন ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। যার উপর ভর করে দল ২০৬ রান তুলে আরসিবিকে ২০৭ রানের টার্গেট ছুঁড়ে দেয়। এর রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০৯ রানে অলআউট হল (১৭ ওভারে)। এদিন ১৩২* হাঁকিয়ে আইপিএলে ভারতীয়দের মধ্যে ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহক হয়েছেন রাহুল। ম্যাচের সেরাও হয়েছেন তারকা ব্যাটসম্যান।

আইপিএল ২০২০: বিরাটের আরসিবিকে ৯৭ রান হাঁকিয়ে ১৩ তম আইপিএলে প্রথম জয় পাঞ্জাবের

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবি ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল এদিন ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও এদিন ০ রানে সাজঘরে ফিরলেন। বিরাট চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান হাঁকিয়েছেন।

পাঞ্জাবের বোলারদের মধ্য়ে সেলডেন কোটরেল ৩ ওভারে ১৭ রান খরচে ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ শামি ৩ ওভরে ১৪ রান খরচে ১টি উইকেট নিলেন।

পাঞ্জাবের স্পিনাররা এদিন কামাল করলেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণোই এদিন ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নিলেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+