আইপিএল ২০২০: দিল্লির বিরুদ্ধে মধুর বদলা! জয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলে কোথায় উঠে এল পাঞ্জাব
আইপিএল ২০২০: দিল্লির বিরুদ্ধে মধুর বদলা! জয়ের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলে কোথায় উঠে এল পাঞ্জাব
আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকা দিল্লিকে হারিয়ে মধুর বদলা কিংস ইলেভেন পাঞ্জাবের। চলতি আইপিএলের প্রথম ম্যাচে দিল্লির কাছে সুপার ওভারে হারতে হয়েছিল। এবার অবশ্য রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল লোকেশ রাহুলরা।

বদলার ম্যাচে পার্থক্য গড়ে দিলেন ক্রিস গেইল। দিল্লির বিরুদ্ধে ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে তুষার দেশপাণ্ডের বিরুদ্ধে এক ওভারে ২৫ রান হাঁকান গেইল। পাঞ্জাবের ইনিংসের পঞ্চম ওভারে ৪,৪,৬,৪, ৬, হোয়াইড ও ১ রান আসে। শেষ পর্যন্ত ঐ ওভারটা পাঞ্জাব ২৬ রান তুলতে পারে, যা পরবর্তী সময় ম্যাচে দুই দলের মধ্য়ে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিল। যেকারণে চলতি আইপিএলে এই প্রথমবার ১ ওভার বাকি থাকতে অনায়াসে ম্যাচ জিতল পাঞ্জাব। ম্যাচে ১৩ বলে ২৯ রান হাঁকান গেইল।
কিংসের হয়ে এদিন সর্বোচ্চ রান নিকোলাস পুরানের। একসময় অশ্বিনের ওভারে গেইল ও মায়াঙ্কের রান আউটে পাঞ্জাব চাপে পড়ে যায়। সেখান থেকেই এদিন ২৮ বলে ৫৩ রান হাঁকিয়ে জয়ের ভিত তৈরি করে দেন পুরান। আইপিএল ২০২০তে এটি পুরানের দ্বিতীয় অর্ধশতরান। ক্যারিবিয়ান বাঁ-হাতি এদিন ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে আইপিএলে এদিন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল প্রথমবার রান পেলেন। ২৪ বলে অজি ক্রিকেটার ৩৪ রানের দামি ইনিংস খেলেন।
সব মিলিয়ে ১৬৪ রান পিছু করে দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০-র পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে উঠে এল কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএল ১৩তে এই নিয়ে টানা ৩ ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক লোকেশ রাহুলদের।












Click it and Unblock the Notifications