আইপিএল ২০২০: একা লড়লেন নিকোলাস পুরান, সানরাইজার্সের কাছে ধরাশায়ী পাঞ্জাব

আইপিএল ২০২০: বিধ্বংসী ইনিংসেও হার বাঁচাতে পারলেন না পুরান, সানরাইজার্সের কাছে ধরাশায়ী পাঞ্জাব

আইপিএল ২০২০ সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কিংস ইলেভেন পাঞ্জাবের। বলে ২০১ রান খরচের পর এদিন রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে সমস্যায় পরে কিংস। পরে নিকোলাস পুরান ৩৭ বলে ৭৭ হাঁকিয়ে লড়াই করলেও শেষরক্ষা হল না। সানরাইজার্সের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে পুরান একাই লড়ে যান। শেষ পর্যন্ত রশিদের বলে আউট হতে, আশা হারায় পাঞ্জাব। ১৭ ওভারের মধ্যে ১৩২ রানে অলআউট হয়ে ৬৯ রানে হার লোকেশ রাহুলের দলের।

আইপিএল ২০২০: বিধ্বংসী ইনিংসেও হার বাঁচাতে পারলেন না পুরান, সানরাইজার্সের কাছে ধরাশায়ী পাঞ্জাব

বোলিংয়ে হতাশ করার পর এদিন ব্যাটে সম্পূর্ণ হতাশ করল কিংস ইলেভেন। রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ওয়ার্নারের থ্রো রান আউট হয়ে ৯ রানে ফেরেন মায়াঙ্ক। রাহুল এদিন ১১ রানের বেশি করতে পারেননি। দলকে এরপর একা হাতে টেনে নিয়ে যান পুরান। ৬টি চার ও ৭টি ছক্কায় ৭৭ রান হাকিয়ে দলকে লড়াইয়ে টিঁকিয়ে রেখেছিলেন তিনি।

আইপিএল ২০২০: বিধ্বংসী ইনিংসেও হার বাঁচাতে পারলেন না পুরান, সানরাইজার্সের কাছে ধরাশায়ী পাঞ্জাব

অন্যদিকে এদিনও হতাশ করলেন ম্যাক্সওয়েল। ব্যাটে এদিন ১২ বলে ৭ রান করে অজি ব্যাটসম্যান আউট হয়েছেন। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক প্রিয়ম গর্গ সানরাইজার্স জার্সিতে ব্যাটে জ্বলে উঠতে না পারলেও ম্যাক্সওয়েলকে দুর্দান্তভাবে রান আউট করেন।

আইপিএল ২০২০: বিধ্বংসী ইনিংসেও হার বাঁচাতে পারলেন না পুরান, সানরাইজার্সের কাছে ধরাশায়ী পাঞ্জাব

সব মিলিয়ে ৬৯ রানে জয় ছিনিয়ে নিয়ে আইপিএল পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এল সানরাইজার্স। ৬ ম্যাচে ৩টি জিতে ওয়ার্নারদের দল ৬ পয়েন্ট পেয়েছে। সানরাইজার্সের হয়ে ব্যাটে ৫৫ বলে ৯৭ হাঁকিয়ে ম্যাচের সেরা জনি বেয়ারস্টো। বলে সানরাইজার্সের হয়ে ৪ ওভারে ১২ রান খরচে ৩ উইকেট নিয় সবচেয়ে সফল রশিদ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+