আইপিএল ২০২০: জোফরার বোলিংয়ে দিল্লিকে সম্মানজনক রানে বেঁধে রাখল রাজস্থান, ম্যাচ জিততে টার্গেট কত
আইপিএল ২০২০: জোফরার বোলিংয়ে দিল্লিকে সম্মানজনক রানে বেঁধে রাখল রাজস্থান, ম্যাচ জিততে টার্গেট কত
জোফরা আর্চারের দুর্দন্ত বোলিংয়ে দিল্লিকে সম্মানজনক রানে বেঁধে রাখল রাজস্থান রয়্যালস। ম্যাচে এদিন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান ৩৩ বলে ৫৭ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৪৩ বলে সংগ্রহ ৫৩ রান। তারপরও জোফরার ৩ উইকেটে ভর করে দিল্লিকে ১৬১ রানে বেঁধে রাখল স্মিথ অ্যান্ড কাোম্পানি। ম্যাচ জিততে স্টোকসদের ১৬২ রান করতে হবে।

দুবাইয়ের উইকেটে মঙ্গলবার চেন্নাইয়ের ১৬৭ রান তাড়া করতে গিয়ে সানরাইজার্স হায়দরাবাদ ব্যর্থ হয়েছিল। এদিন দিল্লির রাবাদা-নর্কিয়াদের বিরুদ্ধে স্টোকস-স্মিথরা এই উইকেট ১৬২ রান তাড়া করে জয়ের ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।
রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬৯ রান হাঁকানোর পর আজ আইপিএল ১৩তে দ্বিতীয় অর্ধশতরান শিখর ধাওয়ানের। তাঁর ওপেনিং সঙ্গী পৃথ্বী এদিন ইনিংসে আর্চারের প্রথম বলে আউট হয়ে ফেরেন। তিন নম্বরে নেমে রাহানের সংগ্রহ ২ রান। এবারও রাজস্থানের হয়ে শিকারী আর্চার।

সেখান থেকেই শ্রেয়সের সঙ্গে পার্টনারশিপে স্কোরবোর্ড সচল রাখেন শিখর ধাওয়ান। ম্যাচে এদিন ৬টি চারও ২টি ছক্কা হাঁকিয়েছেন ধাওয়ান। অধিনায়ক শ্রেয়স ৩টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানে পৌঁছে আউট হন। কার্তিক ত্যাগীর বলে জোফরার হাতে ক্যাচ দিয়ে শ্রেয়স আউট হন।

দিল্লির দুই অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি (১৪) ও মার্কাস স্টোইনিস (১৮) এদিন বড় রান হাঁকাতে না পারার কারণে দল বড় রানে ফিনিশ করতে পারল না। জোফরার পর রাজস্থানের হয়ে এদিন সফল বোলার কার্তিক ত্যাগী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ভারতের তরুণ পেসার এদিন নিজের ৪ ওভারে ৩০ রান খরচে দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারের দামি উইকেট পান। জোফরার এদিনের তৃতীয় শিকার মার্কাস স্টোইনিস।












Click it and Unblock the Notifications