আইপিএল ২০২০ : শামির সঙ্গে এক আসনে বুমরাহ, রাহুলের সঙ্গে দূরত্ব কমালেন পড়িক্কলও

আইপিএল ২০২০ : শামির সঙ্গে এক আসনে বুমরাহ, রাহুলের সঙ্গে দূরত্ব কমালেন পড়িক্কলও

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ। ম্যাচে ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমবুম। অন্যদিকে অসাধারণ ব্যাটিং করেও দলকে জয়ের সরণীতে পৌঁছে দিতে পারেননি আরসিবি-র তরুণ ওপেনার দেবদত্ত পড়িক্কল। তারই প্রেক্ষিতে আইপিএল ২০২০-এর বিভিন্ন বিভাগের সেরাদের তালিকা দেখে নেওয়া যাক।

রাহুলের দাপট অব্যাহত

রাহুলের দাপট অব্যাহত

আইপিএল ২০২০-এর কমলা টুপি জয়ের লড়াইয়ে দাপট অব্যাহত কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুলেরই। চলতি আইপিএলে তিনি ১২ ম্যাচ খেলে ৫৯৫ রান করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান ৪৭১ রান করেছেন। ৪৩৬, ৪২৪ ও ৪১৭ রান করে তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি ও দেবদত্ত পড়িক্কল।

এগিয়ে এলেন বুমরাহ

এগিয়ে এলেন বুমরাহ

আইপিএল ২০২০-এর সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় অনেকটাই এগিয়ে এলেন জসপ্রীত বুমরাহ। ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহক বোলারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বুমবুম। ১২ ম্যাচ খেলে ২৩ উইকেট নেওয়া দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার কাগিসো রাবাডা তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। ১২ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি।

আইপিএল ২০২০-এর সর্বোচ্চ স্কোর

আইপিএল ২০২০-এর সর্বোচ্চ স্কোর

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত ব্যাট হাতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন কেএল রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক ম্যাচে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের বেন স্টোকস, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

আইপিএল ২০২০-এর সেরা বোলিং স্পেল

আইপিএল ২০২০-এর সেরা বোলিং স্পেল

আইপিএল ২০২০-এর সর্বাধিক উইকেট সংগ্রাহকদের তালিকায় কাগিসো রাবাডার দাপট থাকলেও, টুর্নামেন্টে এখনও পর্যন্ত সেরা বোলিং স্পেল ফেলেছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বরুণ।

সর্বাধিক শতরান

সর্বাধিক শতরান

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত সর্বাধিক শতরান এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকে। দুটি শতরান এসেছে গব্বরের ব্যাট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+