আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথের সেরা পারফর্মার কারা, কী বলছে ইতিহাস

আইপিএল ২০২০ : কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথের সেরা পারফরমার কারা, ইতিহাসের পাতা ওল্টোনো যাক

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্যাচে বেশ কয়েকটি ঝকঝকে একক পারফরম্যান্স যে দেখা যাবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট দুনিয়া। আজ কোন ক্রিকেটার কাকে টেক্কা দেবে, সে তো সময় বলবে। তার আগে দেখে নেওয়া যাক দুই দলের দ্বৈরথের সেরা পারফরমার কারা।

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক রান

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক রান

কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক রান করেছেন দলের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে ৩৪৯ রান করেছেন গৌতি।

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক রান

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক রান

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে অধিনায়ক রোহিত শর্মার। দীনেশ কার্তিক শিবিরের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৭০৮ রান করেছেন হিটম্যান।

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক উইকেট

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক উইকেট

কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সর্বাধিক উইকেট নিয়েছেন সুনীল নারিন। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে এখনও পর্যন্ত ২১টি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান স্পিনার। যা দুই দলের মধ্যেও সেরা।

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক উইকেট

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক উইকেট

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। শাহরুখ খান শিবিরের হয়ে এখনও পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার লেজেন্ড।

মুম্বইয়ের বিরুদ্ধে কোনও কেকেআর ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত স্কোর

মুম্বইয়ের বিরুদ্ধে কোনও কেকেআর ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত স্কোর

কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন মনীশ পান্ডে। ২০১৭ সালে করা অপরাজিত ৮১ রান তাঁর সেরা।

কেকেআরের বিরুদ্ধে কোনও মুম্বই ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত স্কোর

কেকেআরের বিরুদ্ধে কোনও মুম্বই ব্যাটসম্যানের সর্বাধিক ব্যক্তিগত স্কোর

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি রান রয়েছে অধিনায়ক রোহিত শর্মার। ২০১২ সালের এক ম্যাচে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হিটম্যান।

মুম্বইয়ের বিরুদ্ধে কোনও কেকেআর বোলারের এক ম্যাচে সেরা পারফরম্যান্স

মুম্বইয়ের বিরুদ্ধে কোনও কেকেআর বোলারের এক ম্যাচে সেরা পারফরম্যান্স

কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। ২০১২ সালের এক ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার।

কেকেআরের বিরুদ্ধে কোনও মুম্বই বোলারের এক ম্যাচে সেরা পারফরম্যান্স

কেকেআরের বিরুদ্ধে কোনও মুম্বই বোলারের এক ম্যাচে সেরা পারফরম্যান্স

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের এক ইনিংসে সর্বাধিক উইকেট নিয়েছেন কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। ২০১৭ সালের এক ম্যাচে মাত্র ১৭ রান দিয়ে উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার।

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক ক্যাচ

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে সর্বাধিক ক্যাচ

কেকেআরের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক ও অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। দুই ক্রিকেটারই এখনও পর্যন্ত চারটি করে ক্যাচ নিয়েছেন।

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক ক্যাচ

কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে সর্বাধিক ক্যাচ

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও অল-রাউন্ডার কাইরন পোলার্ড। দুই ক্রিকেটারেরই ক্যাচের সংখ্যা ৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+