আইপিএল ২০২০-তে কতবার ওপেনিং কম্বিনেশন পরিবর্তন করল কেকেআর? তাতে লাভ কিছু হল কি?

আইপিএল ২০২০-তে কতবার ওপেনিং কম্বিনেশন পরিবর্তন করল কেকেআর? তাতে লাভ কিছু হল কি?

আইপিএল ২০২০-তে আরও একবার ওপেনিং কম্বিনেশন পরিবর্তন করল কলকাতা নাইট রাইডার্স। তা সত্ত্বেও পাওয়ার ৪০ ঘরের আগেই আটকে গেল ইয়ন মর্গ্যানের দল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে কেকেআরের ওপেনিং জুটিতে উঠল মাত্র ১১ রান। শাহরুখ শিবিরের হয়ে ইনিংস শুরু করতে নেমে নীতীশ রানা দারুণ খেললেও ব্যর্থ হলেন শুভমান গিল।

দিল্লির বিরুদ্ধে ওপেনে রানা

দিল্লির বিরুদ্ধে ওপেনে রানা

আইপিএল ২০২০-এর প্রথম দশ ম্যাচে কেকেআরের হয়ে তিন নম্বরে ব্যাটিং করেন নীতীশ রানা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তাঁকেই শুভমান গিলের সঙ্গে ইনিংস শুরু করতে পাঠায় নাইট রাইডার্স। রানা দুর্দান্ত অর্ধশতরান করলেও মাত্র ৯ রান করে আউট হন গিল। কেকেআরের ওপেনিং জুটিতে মাত্র ১১ রান ওঠে।

প্রথম চার ম্যাচে ওপেনে নারিন

প্রথম চার ম্যাচে ওপেনে নারিন

আইপিএল ২০২০-এর প্রথম চার ম্যাচে কেকেআরের হয়ে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নামেন সুনীল নারিন। ব্যর্থ হওয়ায় পঞ্চম ম্যাচে তাঁকে মিডিল অর্ডারে নামায় শাহরুখ খান শিবির।

নারিনকে সরিয়ে ত্রিপাঠী

নারিনকে সরিয়ে ত্রিপাঠী

পঞ্চম ম্যাচে শুভমান গিলের সঙ্গে কেকেআরের জার্সিতে ওপেন করতে নামেন রাহুল ত্রিপাঠী। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রাহুল।

ওপেনে এলেন ব্যান্টন

ওপেনে এলেন ব্যান্টন

দুই ম্যাচ পর রাহুল ত্রিপাঠীকে ফের মিডল অর্ডারে পাঠিয়ে দেয় কেকেআর। পরিবর্তে ইংল্যান্ড ওপেনার টম ব্যান্টনকে দিয়ে ইনিংস শুরু করায় শাহরুখ খান শিবির। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওই ম্যাচে ব্যর্থ হন ব্রিটিশ ক্রিকেটার। ম্যাচও হেরে যায় কেকেআর।

ফের রাহুলকে দিয়ে পরীক্ষা

ফের রাহুলকে দিয়ে পরীক্ষা

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগের তিন ম্যাচে কেকেআরের হয়ে শুভমান গিলের সঙ্গে ফের ওপেন করতে পাঠানো হয় রাহুল ত্রিপাঠীকে। ব্যর্থ হওয়ায় ফের তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

লাভের লাভ কী

লাভের লাভ কী

আইপিএল ২০২০-তে ব্যাটিং পাওয়ার প্লে-তে সবচেয়ে কম গড়ে রান করেছে কেকেআর। বারবার ওপেনিং জুটি পরিবর্তন করে দলের সেই অভ্যাসে কোনও পরিবর্তন ঘটাতে পারলেন না কোচ ব্রেন্ডন ম্যাকুলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+