আইপিএল ২০২০ : কেকেআর বনাম এমআই, মুখোমুখি দুই দলের সর্বাধিক-সর্বনিম্ন স্কোর ও জয়ের ব্যবধান

আইপিএল ২০২০ : কেকেআর বনাম এমআই, মুখোমুখি দুই দলের সর্বাধিক-সর্বনিম্ন স্কোর ও জয়ের ব্যবধান

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আজকের ম্যাচে রানের ফুলঝুড়ি ছুটবে বলে আশা ক্রিকেট প্রেমীদের। কারণ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক, তা আগের ম্যাচেই স্পষ্ট হয়েছে। তাছাড়া একাধিক হার্ড হিটারদের উপস্থিতি দুই দলের স্কোরিংয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে বলা চলে। সে নিরিখেই মুখোমুখি দুই দলের সর্বাধিক-সর্বনিম্ন স্কোর ও জয়ের ব্যবধান দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে কেকেআরের সর্বাধিক রান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে কেকেআরের সর্বাধিক রান

২০১৯ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে এক ইনিংসে এটিই কেকেআরের সর্বাধিক স্কোর। দুই দলের মধ্যেও সেরা কেকেআরের এই রানই।

কেকেআরের বিরুদ্ধে এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রান

কেকেআরের বিরুদ্ধে এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বাধিক রান

২০১৮ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দীনেশ কার্তিক শিবিরের বিরুদ্ধে এটিই মুম্বইয়ের সর্বাধিক রান।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে কেকেআরের সর্বনিম্ন রান

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ম্যাচে কেকেআরের সর্বনিম্ন রান

২০০৮ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে ৬৭ রানে অল-আউট হয়ে গিয়েছিল কেকেআর। দুই দলের মধ্যে এটিই কোনও ম্যাচে একে অপরের বিরুদ্ধে সর্বনিম্ন দলগত স্কোর।

কেকেআরের বিরুদ্ধে এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বনিম্ন রান

কেকেআরের বিরুদ্ধে এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বনিম্ন রান

২০১২ সালের আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ১০৮ রানে অল আউট হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শাহরুখ খান শিবিরের বিরুদ্ধে ওটিই রোহিত শর্মাদের সর্বনিম্ন স্কোর।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সবচেয়ে বড় জয় (রান ও উইকেটে)

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের সবচেয়ে বড় জয় (রান ও উইকেটে)

২০১৪ সালের আইপিএলে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪১ রানে হারিয়েছিল কেকেআর। ২০১০ সালের আইপিএলে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বইকে ৯ উইকেটে হারিয়েছিল কলকাতা।

কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় জয় (রান ও উইকেটে)

কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় জয় (রান ও উইকেটে)

২০১৮ সালে কেকেআর-কে তাদেরই মাঠে ১০২ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৯ সালের আইপিএলে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতাকে ৯ উইকেটে হারিয়েছিল মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+