আইপিএল ২০২০ : সুপার ফাইনালে মুখোমুখি মুম্বই ও দিল্লি, সম্মুখ সমরে কোন কোন ক্রিকেটার

আইপিএল ২০২০ : সুপার ফাইনালে মুখোমুখি মুম্বই ও দিল্লি, সম্মুখ সমরে কোন কোন ক্রিকেটার

আইপিএল ২০২০-এর ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা নিশ্চিত। ম্যাচে দুই দলের তারকা ক্রিকেটারদের মধ্যেও তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। কাদের মধ্যে লড়াই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক। রোহিত শর্মা শিবিরের সঙ্গে টিম শ্রেয়স আইয়ার শিবিরের লড়াই আকর্ষণীয় হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

রোহিত শর্মা বনাম কাগিসো রাবাডা

রোহিত শর্মা বনাম কাগিসো রাবাডা

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। চোটের জন্য চারটি ম্যাচ খেলতে না পারলেও ২৬৪ রান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনিই প্রধান গেম চেঞ্জার হতে পারেন। তাঁকে আটকাতে শ্রেয়স আইয়ার শিবিরে মজুত রয়েছেন ফাস্ট বোলার কাগিসো রাবাডা। যিনি চলতি আইপিএলে ১৬ ম্যাচ খেলে ২৯ উইকেট নিয়ে ফেলেছেন।

কুইন্টন ডি কক বনাম আনরিখ নর্কিয়া

কুইন্টন ডি কক বনাম আনরিখ নর্কিয়া

চলতি আইপিএলে ১৫ ম্যাচ খেলে ৪৮৩ রান করা কুইন্টন ডি কক মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের অন্যতম সেরা ব্যাটসম্যান। ওপেন করতে নেমে প্রতিপক্ষ দলের বোলারের ধার ভোঁতা করা দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কাজ। ডি কককে রুখতে দিল্লি ক্যাপিটালস শিবিরে কোমর বাঁধছেন তাঁরই দেশের আনরিখ নর্কিয়া। ১৫ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন প্রোটিয়া ফাস্ট বোলার।

শিখর ধাওয়ান বনাম জসপ্রীত বুমরাহ

শিখর ধাওয়ান বনাম জসপ্রীত বুমরাহ

চলতি আইপিএলে দুটি শতরান সহ ৬০৩ রান করা শিখর ধাওয়ানের দিকে ফাইনালের জন্য তাকিয়ে দিল্লি ক্যাপিটালস। তাঁকে রুখতে তৈরি থাকবেন মুম্বই ইন্ডিয়ান্সের বিষাক্ত জসপ্রীত বুমরাহ। আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ২৭ উইকেট নিয়েছেন বুমবুম।

শ্রেয়স আইয়ার বনাম ট্রেন্ট বোল্ট

শ্রেয়স আইয়ার বনাম ট্রেন্ট বোল্ট

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে চলতি আইপিএলে ১৪ ম্যাচ খেলে ৪৫৪ রান করেছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে তিনি টিকে গেলে দিল্লিকে রোখা মুশকিল হবে। দুর্দান্ত শ্রেয়সের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেন্ট বোল্ট। আইপিএলে এখনও পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+