আইপিএল ফাইনালে কম রানের পুঁজিতে রুদ্ধশ্বাস লড়াই দেয় মুম্বই, দেখে নিন পরিসংখ্যান
আইপিএল ফাইনালে কম রানের পুঁজিতে রুদ্ধশ্বাস লড়াই দেয় মুম্বই, দেখে নিন পরিসংখ্যান
দুবাইয়ের হাইভোল্টেজ আইপিএল ২০২০ ফাইনালে আজ মুম্বইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এই নিয়ে আজ ষষ্ঠ বারের জন্য ফাইনাল খেলতে চলেছে মুম্বই। অন্যদিকে এই প্রথম আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালস। একনজরে আইপিএলের ইতিহাসে ফাইনালে কম পুঁজির রানে রোহিত শর্মার দলের রুদ্ধশ্বাস লড়াইয়ের পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

২০১৯ ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ
আইপিএলে শেষবার ২০১৯ সালে ফাইনালে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে মুম্বই প্রথমে ব্যাট করে ১৪৯ রান তুলেছিল। ফাইনালের মঞ্চে এই রানে মুম্বই হারতে চলেছে। ক্রিকেট বিশষজ্ঞরা এমন মনে করলেও তাঁদের ভুল প্রমাণ করে মুম্বই।

কত রানে মুম্বইয়ের জয় আসে
ফাইনালে এই রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে চেন্নাইকে ১৪৮ রানে থামিয়ে দেয় মুম্বই। ইনিংসের শেষ বলে জয়ের জন্যে চেন্নাইয়ের দুই রান প্রয়োজন ছিল। সেখানেই মুম্বইয়ের হয়ে শেষ বলে লাসিথ মালিঙ্গা শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ আউট করলে, মুম্বই ইন্ডিয়ান্স ১ রানে ম্যাচ জিতে নেয়।

২০১৭ ফাইানালে রুদ্ধশ্বাস ম্যাচ
এর আগে ২০১৭ ফাইনালেও মুম্বই ইন্ডিয়ান্স রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিয়েছে। সেবার স্কোরবোর্ডে মাত্র ১২৯ রান তুলেছিল মুম্বই। এই রানের পুঁজি নিয়ে লড়াইয়ে মুম্বই প্রতিপক্ষ রাইজিং পুনে সুপারজায়েন্টকে ১২৮ রানে বন্দি করে। এখানেও সেই শেষ বলে উইকেট নিয়ে মুম্বই ম্যাচ জেতে। এবার শেষ বলে পুনের হয়ে সেই সময় খেলা ওয়াশিংটন সুন্দরকে মুম্বই রান আউট করে। ফলে রাইজিং পুনের বিরুদ্ধে রোহিত শর্মারা ১ রানে ম্যাচ জিতেছিল।

২০১৩ ফাইনালেও কম পুঁজি নিয়ে মুম্বইয়ের ম্যাচ জয়
২০১৩ সালেও মাত্র ১৪৮ রানে পুঁজি নিয়ে ফাইনাল জিতে মাঠ ছেড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ১৪৯ রান তোলে। জবাবে তারকাখচিত চেন্নাইকে মুম্বই ইন্ডিয়ান্স ১২৫ রানে বন্দি করে। সেই ম্যাচে চেন্নাইয়ের সুরেশ রায়না, বন্দিনাথ ও জাদেজা, ক্রিস মরিস ও মোহিত শর্মা, মোট ৫ ব্যাটসম্যান ০ রানে আউট হয়েছিলেন। ম্যাচে মুম্বইয়ের হয়ে মালিঙ্গা ও জনসন ২টি করে উইকেট পান। মুম্বই ২৩ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়।












Click it and Unblock the Notifications