১ রানে ম্যাচ জিতে আইপিএল চ্যাম্পিয়ন! মুম্বইয়ের ঈর্ষণীয় এই নজির দেখে নিন
১ রানে ম্যাচ জিতে আইপিএল চ্যাম্পিয়ন! মুম্বইয়ের ঈর্ষণীয় এই নজির দেখে নিন
আইপিএল ফাইনালের ইতিহাসে ঈর্ষনীয় নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। আজ ষষ্ঠবারের জন্য আইপিএলের ফাইনালে খেলতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সই আইপিএলের ইতিহাসে প্রথম দল যারা ফাইনালে পর পর দুবার ১ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেখে নিন সেই পরিসংখ্যান।

২০১৭ ফাইনালে মুম্বইয়ের ১ রানে ফাইনাল জয়
২০১৭ আইপিএল ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ ছিল রাইজিং পুনে সুপারজায়েন্ট। একদিকে স্টিভ স্মিথ অন্যদিকে রোহিত শর্মা, দুই অধিনায়কের জমজমাট লড়াই আইপিএল ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছিল। ফাইনালে ১ রানে ম্যাচ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

একনজরে ম্যাচের পারফর্ম্যান্স
প্রথমে ব্যাট করে মুম্বই ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে। মুম্বইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ ৪৭ রান করেছিলেন। এই রানের পুঁজিতে ভর করে রাইজিং পুনেকে ১২৮ রানে বেঁধে রাখে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি। পুনের হয়ে স্টিভ স্মিথ ৫১ রান করেও ম্যাচ জেতাতে পারেননি। শেষ পর্যন্ত মুম্বই পুনেকে ১ রানে হারিয়ে ট্রফি জিতেছিল।

২০১৯ ফাইনালে মুম্বইয়ের ১ রানে জয়
ঠিক দুবছর পর ২০১৯ আইপিএল ফাইনালে ফের মুম্বই ইন্ডিয়ান্স ট্রফি জেতে। এবার ধোনির চেন্নাই সুপার কিংসকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ১ রানে হারিয়েছিল।

কোন পথে জয়
২০১৯ ফাইনালে মুম্বই প্রথমে ব্য়াট করে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে। দলের হয়ে কাইরন পোলার্ড ২৫ বলে ৪১ রান হাঁকান। জবাবে শেষ বলে শার্দুল ঠাকুরকে আউট করে লাসিথ মালিঙ্গা মুম্বইকে ১ রানে ম্যাচ জেতান। ফাইনালে শেন ওয়াটসন ৮০ রান করলেও ১ রানে ম্যাচ হেরে ট্রফি হারায় চেন্নাই সুপার কিংস।












Click it and Unblock the Notifications