আইপিএল ২০২০: ৬ থেকে ৩৬! কোয়ারেন্টাইন নিয়ে ক্রিকেটারদের অনুরোধ রাখলেন সৌরভ

আইপিএল ২০২০: ৬ থেকে ৩৬! কোয়ারেন্টাইন নিয়ে ক্রিকেটারদের অনুরোধ রাখলেন সৌরভ

আইপিএল ২০২০ শুরুর অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই আমিরশাহী আইপিএলে ঢাকে কাঠি। তার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অনুরোধ রাখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেটাররা কী অনুরোধ জানিয়েছিলেন

ক্রিকেটাররা কী অনুরোধ জানিয়েছিলেন

করোনা রুখতে প্রোটোকল অনুয়ায়ী আইপিএল খেলতে আসা ক্রিকেটারদের ৬ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। কোয়ারেন্টাইনে এই দিন সংখ্যা কমানো নিয়েই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সৌরভ গঙ্গোপধ্যায়ের কাছে অনুরোধ রেখেছিলেন।

কেন দিনসংখ্যা কমানো নিয়ে অনুরোধ

কেন দিনসংখ্যা কমানো নিয়ে অনুরোধ

সম্প্রতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ইংল্যান্ডের মাটিতে জৈব সুরক্ষা বলয়ে টি-২০ ও ওডিআই সিরিজ খেলেছে। জৈব সুরক্ষা বলয়ের নিরাপত্তার মধ্য়ে সিরিজ খেলে দুই দেশের মোট ২১ জন ক্রিকেটার বৃহস্পতিবার আমিরশাহী পৌঁছন। আট ফ্র্যাঞ্চাইজিতে থাকা এই ২১ ক্রিকেটার যেতেহু দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই রয়েছেন, আমিরশাহীতে এসে নতুন করে ৬ দিন কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি ভেবে দেখার জন্যে তারা অনুরোধ জানান।

কী সিদ্ধান্ত গ্রহণ হল

কী সিদ্ধান্ত গ্রহণ হল

এরপর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আমিরশাহী ক্রিকেট বোর্ড ও প্রশাসনের সঙ্গে এই নিয়ে আলোচনা করেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান এই ২১ জন ক্রিকেটারকে এবার আর ৬দিনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

৬-এর বদলে ৩৬!

৬-এর বদলে ৩৬!

হ্যাঁ, ৬ দিনের বদলে এবার ঐ ২১ জন ক্রিকেটারকে ৩৬ ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মাঝে একাধিকবার করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে ক্রিকেটাররা এরপর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+