আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ : দিল্লি বনাম হায়দরাবাদ, শক্তিতে এগিয়ে কোন দল? ম্যাচের প্রেক্ষাপট, স্থান ও সময়

আইপিএল ২০২০ থেকে কার্যত ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদ আজকের ম্যাচ জিতলে কিছুটা হলেও অক্সিজেন সংগ্রহ করবে। অন্যদিকে টুর্নামেন্টের প্লে-অফে স্থান নিশ্চিত করতে দিল্লি ক্যাপিটালসকে আজকের ম্যাচ জিততেই হবে। এহেন পরিস্থিতিতে দুই দলের ক্রিকেটারদের ব্যাট ও বলের লড়াই জমবে বলে বিশ্বাস করেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা দেখে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা

শক্তি : ইন-ফর্ম শিখর ধাওয়ান, অধিনায়ক শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ঋষভ পন্থ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিভাগের প্রধান গেম চেঞ্জার। বোলিং বিভাগের শক্তি কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, রবিচন্দ্রণ অশ্বিনের অভিজ্ঞ বোলাররা।

দুর্বলতা : চোট-আঘাতে জর্জরিত দিল্লি ক্যাপিটালস কেকেআরের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্টে অবস্থান করা শ্রেয়স আইয়ারের দল পরপর ম্যাচ হেরে কিছুটা হলেও চাপে রয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

সানরাইজার্স হায়দরাবাদের শক্তি ও দুর্বলতা

শক্তি : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, উইকেটরক্ষক জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, বিজয় শঙ্কর সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন রশিদ খান, খলিল আহমেদের মতো বোলাররাও।

দুর্বলতা : গত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হারতে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদকে। ধারাবাহিকতার অভাবে চলতি আইপিএলে প্রথম থেকেই ভুগতে হয়েছে হায়দরাবাদকে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অফ-ফর্ম এবং কেন উইলিয়ামসনের অনুপস্থিতি দলের অন্যতম দুর্বলতা।

ম্যাচের প্রেক্ষাপট

ম্যাচের প্রেক্ষাপট

আইপিএল ২০২০-তে ভেসে থাকার সামান্যতম সম্ভাবনা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে সানরাইজার্স হায়দরাবাদকে। অন্যদিকে আজ জিতলে প্লে-অফে খেলার টিকিট সংগ্রহ করে ফেলবে দিল্লি ক্যাপিটালস। তাই ম্যাচের প্রেক্ষাপট জমজমাট হবে বলে আশা।

কখন এবং কোথায় ম্যাচ

কখন এবং কোথায় ম্যাচ

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+