আইপিএল ২০২০ : মাঝ মরশুম ট্রান্সফারে কোন ৩ ক্রিকেটারকে নিতে পারে সিএসকে
আইপিএল ২০২০ : মাঝ মরশুম ট্রান্সফারে কোন ৩ ক্রিকেটারকে নিতে পারে সিএসকে
২০ দিনের মধ্যে আইপিএল ২০২০-তে নজর কাড়া কিছু পারফরম্য়ান্স চোখে পড়েছে ক্রিকেট ফ্যান। একই সঙ্গে পয়েন্ট তালিকাতেও ওঠানামা নজরে পড়েছে। সেই আবহে আর কয়েক দিনের মধ্যেই টুর্নামেন্টের মাঝ মরশুম ট্রান্সফার প্রক্রিয়া শুরু হতে চলেছে। কোন তিন ক্রিকেটারকে নিতে পারে সিএসকে, তা জেনে নেওয়া যাক।

মাঝ মরশুম ট্রান্সফার শুরু হচ্ছে কবে থেকে
বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে যে ১৩ অক্টোবর থেকে আইপিএল ২০২০-এর মাঝ মরশুম ট্রান্সফার শুরু হতে চলেছে। টুর্নামেন্টে অংশ নেওয়া সবকটি দলই এই প্রক্রিয়ায় সামিল হবে কিনা, তা অবশ্য জানা নেই। তবে সিএসকে যে তিন ক্রিকেটারের জন্য ঝাঁপাবে, তা বলা যায়।

অজিঙ্ক রাহানে
সুরেশ রায়নার অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার যে অগোছালো হয়ে গিয়েছে, তা চলতি আইপিএলের পারফরম্যান্স থেকেই বোঝা যাচ্ছে। সেই শূন্যস্থান পূরণের জন্য মাঝ মরশুম ট্রান্সফারে অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে নেওয়ার জন্য সিএসকে ঝাঁপাতে পারে বলে মনে করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএল ২০২০-তে এখনও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রাহানে। আইপিএলে ১৪০ ম্যাচ খেলে ৩৮২০ রান করেছেন ভারতীয় ক্রিকেটার।

পার্থিব প্যাটেল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি ২০১৯ আইপিএল কাঁপানো পার্থিব প্যাটেল চলতি মরশুমে এখনও পর্যন্ত দলে ব্রাত্য। তাঁকে তুলে নিতে পারে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএলে ১৩৯ ম্যাচ খেলে ২৮৪৮ রান করেছেন গুজরাতের অধিনায়ক।

বিরাট সিং
তরুণ বিরাট সিং-কে ১.৯ কোটি টাকা দিয়ে কিনেও চলতি আইপিএলে তাঁকে খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ৩৩৫ রান করা এই ব্যাটসম্যানকে নিতে পারে সিএসকে।












Click it and Unblock the Notifications