আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে এই ২ কারণে বিতর্কে জড়িয়ে গেলেন ধোনি,বাদ গেলেন না সাক্ষী
আইপিএল ২০২০: চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে এই ২ কারণে বিতর্কে জড়িয়ে গেলেন ধোনি,বাদ গেলেন না সাক্ষী
রাজস্থান ম্যাচে ফলস ক্যাচের দাবি জানিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপরই ধোনিকে নিয়ে তীব্র সমালোচনা ও ট্রোলিং শুরু। চেন্নাই অধিনায়ককে নিয়ে তৈরি বিতর্কে আসরে নেমে পড়লেন সাক্ষী। আইপিএলে নিন্মমানের আম্পায়ারিংকে কাঠগড়ায় তুললেন ধোনি পত্নী।

দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচে ইতিমধ্যেই আম্পায়ারের এক রান কম দেওয়া নিয়ে সমালোচনা চলছে। এর মাঝেই এবার নিম্নমানের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলে দিয়ে সাক্ষী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,'যদি প্রযুক্তি ব্যবহার করা হয়, সেটা সঠিকভাবেই করা হোক! আউটকে আউট দেওয়া হোক আর এলবিডব্লিউকে এলবিডব্লিউ!' ধোনি ঘরনির এই মন্তব্যে ইতিমধ্য়ে আগুনে ঘি পড়েছে। নেটিজেনদের অনেকেই এরপর ধোনির ফলস ক্যাচের দাবি নিয়ে প্রশ্ন তুলে দেন।
উল্লেখ্য ম্যাচে রাজস্থানের ব্যাটিংয়ের সময় ১৮ তম ওভারের পঞ্চম বলে চাহারের ডেলিভারিতে রাজস্থানের টম কারান আউট হন। ধোনি কট বিহাইন্ডের আবেদন জানান। আম্পায়ার সেই সময় আউট দিলেও, কারান বল তাঁর ব্যাটে লাগেনি বলে দাবি করেন।
এরপরই মাঠের আম্পায়াররা জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। এতেই তীব্র প্রতিবাদ জানান ধোনি। রাজস্থান দলের রিভিউ বাকি না থাকলেও কীভাবে আম্পায়ার আউট দিয়েও তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলেন জানতে চান ধোনি। মাঠের আম্পায়ারের সঙ্গে ধোনির বাক্য বিনিময়ও হয়। এরপরই ধোনিকে নিয়ে আরও বিতর্ক।

পরে তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ায় ক্যাচটি ধোনি সম্পূর্ণ করেননি বলে দেখা যায়। ধোনির হাতে ক্যাচ জমার আগেই তা মাটি ছুঁয়েছিল দেখা যায়। ভিডিওতে ধরা পড়ে ফলস ক্যাচের দাবি জানিয়েছিলেন মাহি।
এরপরই ধোনিকে নিয়ে মাহি বিরোধী ফ্যানরা সমালোচনা ও ট্রোলিং শুরু করেন। আইপিএলের শুরুতেই এভাবে আম্পায়ারের সঙ্গে বাক্য বিনিময় ও ফলস ক্যাচের দাবি জানিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন ধোনি।












Click it and Unblock the Notifications