৭ বছর পর আইপিএলে লজ্জাজনক নজির গড়লেন সিএসকে-র ফাফ

৭ বছর পর আইপিএলে লজ্জাজনক নজির গড়লেন সিএসকে-র ফাফ

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছেন ফাফ ডুপ্লেসিস। সেই সঙ্গে সাত বছর পর এক লজ্জাজনক নজির স্পর্শ করেছেন সিএসকে-র ওপেনার। কী এমন করেছেন চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ডুপ্লেসিস, তা জেনে নেওয়া যাক।

হায়দরাবাদের বিরুদ্ধে শূন্যতে আউট ডুপ্লেসিস

হায়দরাবাদের বিরুদ্ধে শূন্যতে আউট ডুপ্লেসিস

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম বলেই কোনও রান না করে সাজঘরে ফিরে যান ফাফ ডুপ্লেসিস। সিএসকে ওপেনারের উইকেট নেন হায়দরাবাদের পেসার সন্দীপ শর্মা। উইকেটের পিছনে ফাফের ক্যাচ ধরেন জনি বেয়ারস্টো।

২০১৪ সালে শেষবার শূন্য রানে আউট

২০১৪ সালে শেষবার শূন্য রানে আউট

এখনও পর্যন্ত আইপিএলে মোট তিন বার শূন্য রানে আউট হয়েছেন ফাফ ডুপ্লেসিস। ২০১৪ সালে শেষ বার আইপিএলে কোনও রান না করেই সাজঘরে ফিরেছিলেন সিএসকে ওপেনার। সাত বছর পর ফের একই কাণ্ড ঘটালেন প্রোটিয়া ব্যাটসম্যান।

চলতি আইপিএলে ফাফের পারফরম্যান্স

চলতি আইপিএলে ফাফের পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফাফ ডুপ্লেসিস। টুর্নামেন্টে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে ৩০৭ রান করেছেন সিএসকে ওপেনার। ৫১.১৬-র গড় ও ১৪৬.৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ফাফ। চলতি আইপিএলে তিনটি অর্ধশতরান এসেছে প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাট থেকে।

ডুপ্লেসিসের আইপিএল কেরিয়ার

ডুপ্লেসিসের আইপিএল কেরিয়ার

২০১২ সাল থেকে এখনও পর্যন্ত আইপিএলে ৭৯টি ম্যাচ খেলেছেন ফাফ ডুপ্লেসিস। মোট ২১৬০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৫টি অর্ধশতরান রয়েছে ফাফের নামের পাশে। আইপিএলে ডুপ্লেসিসের সর্বোচ্চ স্কোর ৯৬।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+