আইপিএল ২০২০ : মুখোমুখি লড়াইয়ে গিল ও পৃথ্বী, কে এগিয়ে, কার পাল্লা ভারী?

আইপিএল ২০২০ : মুখোমুখি লড়াইয়ে গিল ও পৃথ্বী, কে এগিয়ে, কার পাল্লা ভারী?

ব্যক্তিগত জীবনে একে অপরের বন্ধু হলেও খেলার মাঠে একে অপরকে ছেড়ে কথা বলতে রাজি নন তরুণ শুভমান গিল ও পৃথ্বী শ। বাস্তবে বোঝা না গেলেও দুই ব্যাটসম্যানের মধ্যে সেরা হওয়ার লড়াই যে তীব্র, তা নিশ্চিত। বিশেষ করে আইপিএলে দুই তরুণ ক্রিকেটারের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। এবার গিল ও পৃথ্বীর মুখোমুখি লড়াই। দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত গিল

আইপিএলে এখনও পর্যন্ত দুর্দান্ত গিল

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ১২৪ রান করেছেন শুভমান গিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কেকেআর তারকা। চলতি আইপিএলে এখনও পর্যন্ত গিলের ব্যাটিং স্ট্রাইক রেট ১১৫.৮৮।

পৃথ্বীর মিশ্র পারফরম্যান্স

পৃথ্বীর মিশ্র পারফরম্যান্স

আইপিএল ২০২০-তে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে ৭১ রান করেছেন পৃথ্বী শ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। স্ট্রাইক রেট (১২৪.৫৬) বাদ দিলে চলতি আইপিএলে ম্যাচের নিরিখে রানে শুভমান গিলের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছেন পৃথ্বী শ।

মুখোমুখি দুই তরুণ

মুখোমুখি দুই তরুণ

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে শুভমান গিলের ব্যাট চললে তিনি পৃথ্বী শ-এর থেকে অনেকটাই এগিয়ে যাবেন বলে বলছে পরিসংখ্যান। সেই আশায় বসে কেকেআর এবং গিল ফ্যানরাও। অন্যদিকে একই ম্যাচে পৃথ্বী শ-এর ব্যাট থেকে বড় ইনিংস বেরোলে দুই তারকার সমানে সমানে টক্কর হবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দুই তারকার লড়াই

দুই তারকার লড়াই

টিম ইন্ডিয়ায় নিয়মিত সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন তরুণ পৃথ্বী শ। টেস্ট এবং ওয়ান ডে-তে জাতীয় দলের হয়ে ওপেন করতে দেখা গিয়েছে মুম্বইকর। অন্যদিকে পাঞ্জাবের শুভমান গিল এখনও সেভাবে ভারতীয় দলের নিয়মিত সদস্য না হলেও সুযোগের অপেক্ষায় বসে। আইপিএল ২০২০-তে নিজেকে প্রমাণ করে জাতীয় দলের ওপেনিং স্থান পৃথ্বী-র হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+