আইপিএল ২০২০ : প্রত্যাবর্তনে দাপট গেইলের, শারজায় 'দ্য বস'-এর ৫ ছক্কার মরুঝড়

আইপিএল ২০২০ : প্রত্যাবর্তনে দাপট গেইলের, শারজায় 'দ্য বস'-এর ৫ ছক্কার মরুঝড়

এলেন, বুঝলেন এবং জয় করলেন। আইপিএলের প্রত্যাবর্তন ম্যাচে ধীরে ধীরে স্বমহিমায় ফিরে শারজায় মরুঝড় তুললেন হেনরি ক্রিস্টোফার গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের অতি কাঙ্খিত জয়ে বিরাট অবদান রাখলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। সঙ্গে পেলেন অধিনায়ক কেএল রাহুলের দুর্দান্ত সঙ্গত। পাঁচটি ছক্কা হাঁকিয়ে আরও একবার নিজের জাত চেনালেন 'ইউনিভার্স বস'।

প্রত্যাবর্তনেই অর্ধশতরান গেইলের

প্রত্যাবর্তনেই অর্ধশতরান গেইলের

শারীরিক অসুস্থতার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে থেকেও আইপিএল ২০২০-এর প্রথম সাত ম্যাচ খেলতে পারেননি ক্রিস গেইল। পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন দুই দিক। ডাক্তারের পরামর্শ মতো শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ইনিংসের শুরুটা ঢিমেতালে হলেও শেষটা বিধ্বংসী মেজাজে করেন গেইল। ৪৫ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে নিঃশব্দে আরসিবি-র বোলিং বিভাগকে তছনছ করে দেন 'ইউনিভার্স বস'।

৫ ছক্কার ঝড়

৫ ছক্কার ঝড়

শারজার ছোট মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে কেমন খেলেন ক্রিস গেইল, সেদিকে তাকিয়ে ছিল ক্রিকেট দুনিয়া। সে অনুযায়ী নিজেকে মেলেও ধরলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। শুরুটা করলেন দুর্দান্ত চার দিয়ে। এরপর তাঁর বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন উঠলে ডিআরএসে রক্ষা পান গেইল। তারপর আচমকাই ব্যাটিংয়ে গতি বাড়ান ক্রিস্টোফার। পাঁচটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের জয় নিশ্চিত করেন 'দ্য বস'।

দুর্দান্ত কেএল রাহুল

দুর্দান্ত কেএল রাহুল

ধারাবাহিক ভাবে ভাল খেলে চলা কেএল রাহুল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচেও অনবদ্য অর্ধশতরান করেন। ৪৯ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস আসে পাঞ্জাব অধিনায়কের ব্যাট থেকে। একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান রাহুল।

ক্রিস গেইলের আইপিএল কেরিয়ার

ক্রিস গেইলের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন ক্রিস গেইল। ৪৫৩৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টে সর্বাধিক ৬টি শতরান হাঁকিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি। আইপিএলে ৩৭০টি চার ও ৩৩১টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+