আইপিএল ২০২০: বুমরাহের আগুনে বোলিংয়ে ছন্দপতন আরসিবির, ম্যাচ জিততে মুম্বইয়ের টার্গেট কত জানুন
আইপিএল ২০২০: বুমরাহের আগুনে বোলিংয়ে ছন্দপতন আরসিবির, ম্যাচ জিততে মুম্বইয়ের টার্গেট কত জানুন
জসপ্রীত বুমরাহের আগুনে বোলিংয়ে ছন্দপতন আরসিবির। ৪ ওভারে ১৪ রান খরচে ৩টি উইকেট তুলে নিয়ে মুম্বইকে ম্যাচে ফেরালেন বুম বুম বুমরাহ। তাঁর দুরন্ত বোলিংয়ে ভর করেই আরসিবিকে এদিন ১৬৪ রানে বেঁধে রাখল মুম্বই।

ম্যাচে বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে এদিন আইপিএলের ইতিহাসে ১০০ উইকেট পেলেন জসপ্রীত। ২০১৩ সালে বিরাটের উইকেট নিয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন। এদিন বিরাটের উইকেট নিয়েই একশো উইকেট পূর্ণ করলেন। ম্যাচ জিততে মুম্বইয়ের টার্গেট ১৬৫ রান।
অন্যদিকে বিরাট ও ডিভিলিয়ার্সের ব্যর্থতার দিনে আরসিবির হয়ে একক লড়াই দেবদূত পড়িক্কালের। ওপেনিংয়ে জোসে ফিলেপে ও পড়িক্কলের ৭৭ রানের পার্টনারশিপ আরসিবিকে এদিন মজবুত ভিত গড়ে দেয়। ফিলিপে ২৪ বলে ৩৩ করে, চাহারের বোলিংয়ে ডি'ককের দুরন্ত গ্লাভ ওয়ার্কে স্টাম্পড হন।
তাঁর ওপেনিং সঙ্গী পড়িক্কল অবশ্য নিরাশ করেননি। আইপিএল অভিষেক মরসুমে এদিন চতুর্থ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। ৪৫ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে পড়িক্কল দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান সংগ্রহ করেন। আইপিএল যত এগোচ্ছে উঠতি প্রতিভা হিসেবে ক্রমেই পরিণত হচ্ছেন, ফলে আইপিএলের মঞ্চ থেকেই আগামী দিনে দেশে জার্সিতে সুযোগ পাওয়া দাবি তুলে দিলেন পড়িক্কল।
মিডল অর্ডারে বিরাট ও এবি ডিভিলিয়ার্স অবশ্য এদিন সম্পূর্ণ ব্যর্থ হলেন। কোহলি বুমরাহের আইপিএল কেরিয়ারের ১০০ শিকার হয়ে ৯ রান হাঁকিয়ে আউট হন। ডিভিলিয়ার্সও ১৫ রানের বেশি যোগ করতে পারেননি। ফলে ইনিংসের শেষে গুরকীতের দ্রুত ১৪ ও ওয়াশিংটন সুন্দরের ১০ রানে ভর করে মুম্বইয়কে জয়ের জন্যে সম্মানজনক ১৬৫ রান ছুঁড়ে দেয় আরসিবি।












Click it and Unblock the Notifications