বাংলার হয়ে রঞ্জি ফাইনালে ৫ উইকেট শিকারী অলরাউন্ডারের বিরাটের দলে আইপিএল অভিষেক
বাংলার হয়ে রঞ্জি ফাইনালে ৫ উইকেট শিকারী অলরাউন্ডারের বিরাটের দলে আইপিএল অভিষেক
আইপিএল ২০২০তে অভিষেক তরুণ অলরাউন্ডারের। গত মরসুমে প্রথম শ্রেণীর ক্রিকেট বল হাতে নজরে এসেছিলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। গত মরসুমে তরুণ অলরাউন্ডার বাংলাকে রঞ্জি ট্রফির ফাইনালে তোলেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও নজর কাড়তে পারেন শাহবাজ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফর্ম্যান্সের পরই আইপিএল নিলাম তাঁকে দলে নিয়েছিল আরসিবি। এবার আরসিবি জার্সিতে আইপিএল ২০২০তে মিলল সুযোগ। শিবম দুবকে বসিয়ে এদিন বাঁ-হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদকে দলে দিয়েছেন বিরাট। আইপিএলের অভিষেকে প্রথম ম্যাচেই নিজের যোগ্যতা প্রমাণ করে বিরাটের চোখে পড়তে পারে শাহবাজকে যে আর পিছন ফিরে তাকাতে হবে না তা বলাই বাহুল্য।

২০১৮ সালে বাংলায় হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক শাহবাজের। ২০১৮-১৯ মরসুমে বাংলার হয়ে শাহবাজ বিজয় হাজারে ট্রফিতে অভিষেক করেন। ঐ বছরেই বাংলার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক। হরিয়াণার এই ক্রিকেটার বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক করেন। পরে ২০১৮-১৯ মরসুম বাংলার হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে খেলেছেন। ২৫ বছরের অলরাউন্ডার বাংলার হয়ে শেষ মরসুমে রঞ্জিতে দুর্দান্ত খেলেছেন। সৌরাষ্ট্রে বিরুদ্ধে রঞ্জি ফাইনালে দুই ইনিংসে ৫টি উইকেট পেয়েছিলেন।
বাংলায় হয়ে টি-২০তে ১৬ ম্যাচ খেলে শাহবাজের নামের পাশে ১৫টি উইকেট ও ১৫৮ রান রয়েছে। বল হাতে ২২ রানে ৩ উইকেট সেরা পারফর্ম্যান্স। অন্যদিকে ব্যাটে ৬০ রানে অপরাজিত থেকে টি-২০ সেরা ব্যাটিং শাহবাজের।












Click it and Unblock the Notifications