আইপিএল ২০২০: ফ্যানেদের জন্য সুখবর, কবে আমিরশাহী আসছেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস
আইপিএল ২০২০: ফ্যানেদের জন্য সুখবর, কবে আমিরশাহী আসছেন রাজস্থান রয়্যালসের বেন স্টোকস
রাজস্থান রয়্যালস ফ্যানেদের জন্য সুখবর। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং মনে ধরছে। এবারের আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো শুরু করেছিল রাজস্থান রয়্যালস। নিজেদের প্রথম দুই ম্যাচেই ২০০'র বেশি রান করেছে তারা। চেন্নাইয়ের বিরুদ্ধে ২১৬ ও পাঞ্জাবের বিরুদ্ধে ২২৬ রান করে। দ্বিতীয় ম্যাচে রাজস্থান রান তাড়া করায় আইপিএলের ইতিহাসে রেকর্ড ও করে স্টিভ স্মিথের দল। এরপরই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে স্মিথেদের ব্যাটিং ভেঙে পড়েছিল।

নাইট রাইডার্সের বিরুদ্ধ রাজস্থানের হার
ব্যাটিংয়ে দুর্বলতা তৈরি হওয়াতেই ২০১৯ সালে ইংল্যান্ডকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ দেওয়া বেন স্টোকসের অভাব আরও বেশি চোখে পড়ছে। বাবার অসুস্থতার কারণে এবছর আইপিএল ২০২০তে শুরু থেকে নেই বেন স্টোকস। রাজস্থান রয়্যালস দল সূত্রে এবার সেই স্টোকসকে নিয়ে সুখবর জানানো হয়েছে।

শক্তি বৃদ্ধি রাজস্থানের, আজই আমিরশাহীতে স্টোকস
দলের সূত্রে জানা গিয়েছে আজই আমিরশাহীতে এসে পৌঁছবেন বেন স্টোকস। এরপর কোয়ারেন্টাইনে থেকে জৈব সুরক্ষার নিরাপত্তা বলয়ের মধ্যে দলে ঢুকে পড়বেন স্টোকস। স্টোকসের মতো বিশ্বমানের অলরাউন্ডার দলে যোগ দিলে টুর্নামেন্টের মাঝপথে রাজস্থানের শক্তি আরও বাড়তে চলেছে বলা যেতে পারে।

কবে থেকে মাঠে স্টোকস
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে রাজস্থানের হয়ে খেলার অনুমতি পেয়ে যাবেন বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। পরের সপ্তাহের রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে স্টোকস রাজস্থানের জার্সিতে নামতে পারেন।

ইনস্টাগ্রামে স্টোকসের পোস্ট
আজ সকালে ইন্সটাগ্রামে বাবা-মায়ের সঙ্গে ছবি তুলে তা আপলোড করে স্টোকস ক্যাপশনে লিখেছেন, 'বিদায়ের ক্ষণ কখনও সহজ নয়।' প্রসঙ্গত নিউজিল্যান্ড থেকে এদিন স্টোকস আমিরশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন। রবিবার তিনি আমিরশাহী পৌঁছবেন। এরপর রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে স্টোকসের বিমান সফরের ছবি পোস্ট করা হয়।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications