আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত সন্দেহে কলকাতায় গ্রেফতার ৯

আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত সন্দেহে কলকাতায় গ্রেফতার ৯

আইপিএলের মতো জনপ্রিয় ক্রিকেট ইভেন্ট শুরু হতেই সারা শহর জুড়ে সক্রিয় বেটিং চক্র। গত দু'দিন ধরে তল্লাশি চালিয়ে আইপিএলের বেটিং চক্রে নগদ ২ লক্ষ টাকা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

আইপিএল ২০২০ : বেটিং চক্রে জড়িত সন্দেহে কলকাতায় গ্রেফতার ৯

আইপিএল শুরুর পর থেকেই মহানগরের বিভিন্ন এলাকায় কয়েকজন ব্যক্তি নিজেদের মধ্যে মোটা টাকার লেনদেন করছেন। অথচ তাঁরা এলাকার পরিচিত ব্যবসায়ী নন। এই খবর পুলিশের কাছে এসেছিল কিছু দিন আগেই। পরে খোঁজ নিয়ে জানতে পারা যায়, আদতে তাঁরা জুয়াচক্রই চালাচ্ছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে খোঁজ মিলেছে একাধিক জুয়াচক্রের। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত সল্টলেক এবং কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা তল্লাশি চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ টাকা, ১৭টি মোবাইল, ১৪ টি ল্যাপটপ, ৩ টি টিভি ও ১টি গাড়ি।

পুলিশ জানিয়েছে, হেয়ার স্ট্রিট, বড়তলা, পার্ক স্ট্রিট, যাদবপুর থানা এলাকায় দফায় দফায় অভিযান চালানো হয়। তাতেই এই জুয়াচক্রের হদিস মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+