Indian Squad Selection: রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলেও ইংল্যান্ড সিরিজে বিশ্রামে, শনিবারেই দল বাছাই
Indian Squad Selection: লোকেশ রাহুল বিজয় হাজারে ট্রফিতে খেলছেন না। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিসিআই। বিশ্রামে থাকবেন ইংল্যান্ড সিরিজেও। তবে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক, একদিনের আন্তর্জাতিক এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই হবে শনিবারেই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তেমনই দাবি করা হচ্ছে।

২২ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। তারপর তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেই ভারত যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। দুবাইয়ে ভারত একটি প্রস্তুতি ম্য়াচও পাবে বলে জানা যাচ্ছে।
একটি সর্বভারতীয় ইংরেজি প্রতিবেদনে বোর্ডের সূত্রকে উল্লেখ করে লেখা হয়েছে, রাহুলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে রাখার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ড সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। রাহুলের জায়গা টি২০ দলে না হলেও ওডিআইয়ে তাঁকে এক নম্বর কিপার-ব্যাটার হিসেবেই ভাবছেন নির্বাচকরা।
রাহুলের স্ত্রী সন্তানসম্ভবা। তাছাড়া অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলে ফেরার পর রাহুলের বিশ্রামও দরকার। এই সময়টা পরিবারের সঙ্গেই থাকবেন তিনি। ভারতের টি২০ দলেও বিশেষ রদবদলের সম্ভাবনা নেই। টেস্ট দলের ক্রিকেটারদের টি২০ সিরিজে বিশ্রামও দেওয়া হতে পারে।
কাঁধের চোট সারিয়ে দলে ফিরতে প্রস্তুত রিয়ান পরাগ। তিনি টি২০ দলে ঢুকে পড়বেন অভিষেক শর্মার জায়গায়, নয়তো অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে থাকবেন। রামনদীপ সিংয়ের জায়গায় রাখা হতে পারে শিবম দুবেকে। অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী স্পিন আক্রমণ সামলাবেন।
ঋতুরাজ গায়কোয়াড় ও সাই সুদর্শন টি২০ দল থেকে বাদ পড়তে পারেন। উইকেটকিপার হিসেবে থাকতে পারেন ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন। পন্থকে টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। টি২০ দলে জায়গা ধরে রাখতে পারেন অর্শদীপ সিং, আবেশ খান ও যশ দয়াল।
বিজয়কুমার ভাইশাকের জায়গায় দলে থাকতে পারেন হর্ষিত রানা। ময়াঙ্ক যাদবের পিঠের চোট না সারলে তাঁর নাম বিবেচিত হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময়সীমা ১২ জানুয়ারি। তার আগেই ভারতীয় দল ঘোষণা করা হতে পারে। শনিবার দল বেছে নিয়েই।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications