দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের যে যে ক্রিকেটারদের ভালো খেলতেই হবে

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বুধবার ভাইজাকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ।

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। বুধবার ভাইজাকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। দেখে নেওয়া যাক যে এই সিরিজে কোন কোন ভারতীয় ক্রিকেটারদের ভালো খেলা বাধ্যতামূলক।

উমেশ যাদব

উমেশ যাদব

পড়ে পাওয়া চোদ্দ আনার মতো চোটগ্রস্ত জসপ্রীত বুমরার পরিবর্তে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার উমেশ যাদব। এই সিরিজে পারফর্ম করতে পারলে ফের টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা পাকা হতে পারে। যদিও প্রোটিয়া বিরুদ্ধে টেস্টে উমেশ যাদবের কাছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাওয়া চাতক পাখির জল চাওয়ার মতো বলেই মনে করা হচ্ছে।

মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওপেন করতে নেমে ব্যর্থ হওয়া কেএল রাহুলকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত ভারতের টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে কামাল দেখাতে পারেননি দেশের অন্য তরুণ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে কোনও ভুল হলে রাহুলের মতো মায়াঙ্ককেও জাতীয় দল থেকে বাদ দেওয়া হতে পারে। শুভমান গিলের তরুণ ক্রিকেটার তাঁর জায়গা দখলের জন্য রিজার্ভ বেঞ্চে বসে আছেন।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ক্যারিবিয়ান সফরে বাজে শট খেলে তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে আসার প্রবণতা সমালোচিত হয়েছে। টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের পরিবর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে কিছু মহলে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে পন্থের ব্যাট কথা না বললে জাতীয় দলে তাঁর জায়গা অনিশ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভাইজাক টেস্টে প্রথম একাদশের বাইরে বসতে চলেছেন ঋষভ। পরিবর্তে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহাকে ফের সুযোগ দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

রোহিত শর্মা

রোহিত শর্মা

কেএল রাহুল বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মাকে ভারতীয় ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। ব্যর্থ হলে হিটম্যান সেই স্থান হারাতে পারেন বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+