ভারত-পাকিস্তান ম্যাচের ফল নিয়ে দফায় দফায় অশান্তি লেস্টারে, কড়া বার্তা ভারতীয় দূতাবাসের
এশিয়া কাপ ভারতও জিততে পারেনি, পাকিস্তানও জেতেনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে দুটি সাক্ষাতের প্রথমটিতে গ্রুপ পর্বে জেতে রোহিত শর্মার ভারত। সুপার ফোরে অবশ্য জয়লাভ করে বাবর আজমের পাকিস্তান ২৮ অগাস্ট ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সেই ফলাফলকে কেন্দ্র করে অশান্তির রেষ এখনও চলছে লেস্টারশায়ারে।

দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গতকালও লেস্টারশায়ারের মধ্যে ব্যাপক মারপিট ও ভাঙচুরের ঘটনায় জড়ান তরুণরা। পুলিশ অন্তত ১৫ জনতে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, ভারতের কাছে হার মানতে না পেরে পাকিস্তানি মদতপুষ্ট দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালায় লেস্টার সিটিতে হিন্দুদের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এরপরই একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিংসা ও আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে লেস্টারের পূর্বদিকের অংশে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে প্রকাশ, ভারতের জেতার পর লেস্টারে একটি মুসলিম রেস্তোরাঁয় ভারতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল। যাতে ভারত ও পাকিস্তানের যাঁরা লেস্টারে থাকেন তাঁরা সংঘর্ষে জড়ান। ভারত জেতার পর স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে বাজি ফাটিয়ে উল্লাসে মেতেছিলেন ভারতের সমর্থকরা। পরে পাকিস্তান জেতার পর বার্মিংহাম থেকে ১০ হাজার যুবক এসে লেস্টারে অশান্তি করে বলে অভিযোগ। গণেশ চতুর্থীর উৎসবে মেতেছিল একটি ভারতীয় পরিবার। সেখানে আক্রমণ চলে। ওই পরিবারের একজনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা হয়। তাঁকে বাচাতে এলে আক্রমণের শিকার হন এক মহিলা।
An update on our response to the disorder in areas of East Leicester.
— Leicestershire Police (@leicspolice) September 18, 2022
Thank you to everyone who has supported our work to reduce tensions and bring people to justice. pic.twitter.com/8m35WQb6J0
লেস্টার মারকিউরি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, মেল্টন রোড, বেলগ্রেভে হিংসা ও অশান্তির ঘটনায় পুলিশ ২৭ জনকে গ্রেফতার করে। লেস্টার পুলিশ এরপর জানিয়েছিল, দুই পক্ষকে নিয়ে বৈঠক করে শান্তি ফেরানোর প্রক্রিয়া চালানো হবে। পুলিশের তরফে আরও আবেদন করা হয়েছিল যাতে কেউ কোনও তথ্য যাচাই না করে তা শেয়ার না করেন। কেন না, এই কারণেই অশান্তির আঁচ বাড়তে শুরু করেছিল। শনিবার রাত থেকেই ফের গণ্ডগোলের ঘটনা পুলিশের নজরে আসে। লেস্টারশায়ার পুলিশের অস্থায়ী প্রধান কনস্টেবল রব নিক্সন একটি ভিডিও বার্তায় জানান, লেস্টারের কিছু জায়গায় আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়েছে। সকলকে শান্তিরক্ষার আবেদনও জানানো হয়।
In Leicester we remain vigilant to incitement to hate, whilst working hard to bring our communities together and end race and religious violence
— Claudia Webbe MP (@ClaudiaWebbe) September 17, 2022
Leicester is one of the most diverse cities in the UK. Our unity is our strength
My letter to the Chief Constable of Leicestershire👇🏾 pic.twitter.com/L2DPOAkZSX
ভারতীয় নাগরিকদের উপর উদ্দেশ্যপ্রণোদিত এই আক্রমণের তীব্র নিন্দা করেছে লন্ডনের ভারতীয় দূতাবাস। এক বিবৃতিতে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, আমরা ভারতীয় নাগরিকদের উপর লেস্টারে হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা করছি। হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। যারা এই আক্রমণ চালিয়েছে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। যে নাগরিকদের উপর হামলা হয়েছে তাঁদের সুরক্ষিত রাখতে সবরকম ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানায় ভারতীয় দূতাবাস।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications