ওভালে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে দাগ কাটতে পেরে উচ্ছ্বসিত শার্দুল, প্রশংসায় রোহিত
ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে প্রভাব বিস্তার করতে পেরে আপ্লুত ভারতীয় ফাস্ট বোলার শার্দুল ঠাকুর।
৫০ বছর পর ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার লড়াই ও মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বিশ্বের ক্রিকেট মহল। প্রশংসীত হয়েছে তরুণ শার্দুল ঠাকুরের পারফরম্যান্স। ব্যাট ও বল হাতে ম্যাচে তিনি যেভাবে প্রভাব বিস্তার করেছেন, তা এক কথায় অসাধারণ। নিজের পারফরম্যান্স দলের জয়ে বড় ভূমিকা নেওয়ায় উচ্ছ্বসিত হয়েছে ক্রিকেটার নিজে। ঠিক কী বলেছেন তিনি, ওভালে টেস্ট ম্যাচ জয়ের পর ভারতীয় ড্রেসিং রুমের অবস্থাটাই বা কেমন ছিল, তা বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে।
|
কী বললেন শার্দুল
ওভালে ঐতিহাসিক টেস্ট জয়ের পর ড্রেসিং রুমে পৌঁছে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন ম্যাচের অন্যতম নায়ক শার্দুল ঠাকুর। জানিয়েছেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাওয়ার খবর পাওয়ার পরেই তিনি ভেবে নেন যে ম্যাচে তিনি প্রভাব বিস্তার করবেন। সেই মতো তিনি পারফর্ম করতে পারায় এবং তা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ায় তিনি খুশি বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। ওভাল টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান করার পাশাপাশি তিন উইকেটও নিয়েছেন শার্দুল। তাঁর কথায়, নেটে লাগাতার ব্যাটিং প্র্যাকটিসের সুফল তিনি পেয়েছেন।

কী বললেন রোহিত শর্মা
ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া রোহিত শর্মা মনে করেন এই স্বীকৃতি শার্দুল ঠাকুরেরও পাওয়া উচিত ছিল। ব্যাট ও বল হাতে শার্দুলের পারফরম্যান্স ম্যাচে বিরাট প্রভাব ফেলছে বলে মনে করেন হিটম্যান। ইংল্যান্ডের মতো শক্ত দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট জয় শুধু নয়, সিরিজে এগিয়ে যাওয়াটাও কম বড় ব্যাপার নয় বলে মনে করেন রোহিত শর্মা। ম্যাঞ্চেস্টার টেস্টে একই পারফরম্যান্স ধরে রেখে ইংল্যান্ডের মাটিতে ১৪ বছর পর টেস্ট সিরিজ জয়ই যে তাঁদের লক্ষ্য, তা জানাতেও ভোলেননি হিটম্যান।

উমেশ উবাচ
ম্যাচের তৃতীয় দিন থেকেই যে ওভালের পিচ ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছিল, তা বুঝেই নিজের রণনীতি ঠিক করেছিলেন উমেশ যাদব। পঞ্চম দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের আউট করা যে কষ্টসাধ্য ছিল, তাও তিনি জানাতে ভোলেননি। এককাট্টা হয়ে গোটা দলের মরিয়া লড়াইয়ের জেরেই দল এতবড় জয় হাসিল করেছেন বলে জানিয়েছেন উমেশ যাদব। সিরিজের পরের ম্যাচেও এভাবেই নিজেকে উজাড় করে দিতে চান ভারতীয় ফাস্ট বোলার।

কোহলির রেকর্ড
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের পর এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন বিরাট কোহলি। এশিয়ার একমাত্র ক্রিকেট অধিনাক হিসেনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে বা SENA-এ ৬টি টেস্ট ম্যাচ জিতেছেন তিনি। ইংল্যান্ডে তিনটি, অস্ট্রেলিয়ায় দুটি ও দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট ম্যাচ জিতেছেন বিরাট কোহলি। দেশের হয়ে মোট টেস্ট ম্যাচ জয়ের নিরিখে অনেক আগেই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে টপকে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক।












Click it and Unblock the Notifications