ভারত বনাম ইংল্যান্ড : নেগেটিভ ফিরতি কোভিড টেস্টও, অনুশীলনে বিরাট অ্যান্ড কোং

ভারত বনাম ইংল্যান্ড : নেগেটিভ ফিরতি কোভিড টেস্টও, অনুশীলনে বিরাট অ্যান্ড কোং

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ঢাকে কাঠি পড়ে গিয়েছিল আগেই। সেই উৎসাহকে আরও দ্বিগুন করে দিল ভারতীয় ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্টের রিপোর্ট। যার বলে কোয়ারেন্টাইন পর্ব শেষে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে অনুশীলনে নামার অনুমতি পেল বিরাট কোহলি অ্যান্ড কোং। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

বিরাটদের কোভিড ১৯ টেস্ট

বিরাটদের কোভিড ১৯ টেস্ট

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্ট খেলতে অনেক আগেই চেন্নাই পৌঁছেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। স্থানীয় প্রশাসন ও বিসিসিআইয়ের নির্দেশে প্রথমে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যের তিন বার করে কোভিড ১৯ টেস্ট করা হয়েছিল। সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। অনুশীলনে নামার আগে আরও একবার বিরাটদের কোভিড ১৯ টেস্ট (আরটি-পিসিআর) করা হয়। সব ক্রিকেটারদের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

কোয়ারেন্টাইন পর্ব শেষ

কোয়ারেন্টাইন পর্ব শেষ

দ্বিতীয় দফার কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসার পর সোমবারই ভারতীয় ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়। প্রশাসনের অনুমতি নিয়ে এদিন বিকেল পাঁচটায় চিপকে নেমে ওয়ার্ম আপ করেন বিরাট কোহলিরা। জৈব সুরক্ষা বিধি মেনে মঙ্গলবার থেকে তাঁদের নেট প্র্যাকটিস শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

পরিবারের সঙ্গে সংযুক্ত

পরিবারের সঙ্গে সংযুক্ত

ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে চেন্নাই পৌঁছেছেন তাঁদের পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে তাঁদের আলাদা করে রাখা হয়েছিল। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সবকটি কোভিড ১৯ টেস্ট নেগেটিভ আসায় তাঁদের সঙ্গে পরিবারের সদস্যদের সংযুক্তিকরণে ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট নেগেটিভ আসায় সকলকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।

কাউন্টডাউন শুরু

কাউন্টডাউন শুরু

প্রথম টেস্ট উপলক্ষ্যে চিপকে অনুশীলনে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার থেকে ইংল্যান্ড ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্টের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+