মোতেরায় মোট কয়টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে কী বলছে ফলাফল?

মোতেরায় মোট কয়টি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে কী বলছে ফলাফল?

আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দিন-রাতের ফর্ম্যাটে হবে এই ম্যাচ। দুই দলের মোকবিলা হাড্ডহাড্ডি হবে বলে আশা ক্রীড়া প্রেমীদের। সেই আবহে মোতেরায় ভারতের টেস্ট জয়ের রেকর্ড দেখে নেওয়া যাক। সংশ্লিষ্ট মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট জয়ের রেকর্ড কী বলছে, তা দেখে নেওয়া যাক।

মোতেরায় ভারতের টেস্ট জয়ের সংখ্যা

মোতেরায় ভারতের টেস্ট জয়ের সংখ্যা

আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ১৯৮৩ সালে প্রথম টেস্ট খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে এখনও পর্যন্ত ওই মাঠে ১২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। চারটি ম্যাচে জয় হাসিল করতে পেরেছে। দুটি ম্যাচ হারতে হয়েছে ভারতকে। ৬টি ম্যাচ অমীমংসিতভাবে শেষ হয়েছে।

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড

মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে দুই বার টেস্টে মুখোমুখি হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২০১২ সালের মোকাবিলায় ব্রিটিশদের ৯ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ২০০১ সালে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। অর্থাৎ মোতেরায় ইংল্যান্ডের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে বিরাট কোহলি শিবির।

মোতেরায় প্রথম ও শেষ টেস্ট

মোতেরায় প্রথম ও শেষ টেস্ট

১৯৮৩ সালে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ১৩৮ রানে ম্যাচ হারতে হয়েছিল কপিল দেব শিবিরকে। ২০১২ সালে এই মাঠে শেষ বার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা

ভারত ও ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই দলই একটি করে ম্যাচ জিতে বসে রয়েছে। তৃতীয় টেস্ট যারা জিতবে, তারা সিরিজ জয়ের দিকে এক কদম এগিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+