Indian Cricket Team: টেস্টের প্রস্তুতি শুরুর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অন্য খেলায় ব্যস্ত বিরাট-রোহিতরা

ছুটির পর্ব শেষ। টিম ইন্ডিয়ার মিশন এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। বিশ্বকাপের বছরে টানা ক্রীড়াসূচি রয়েছে টিম ইন্ডিয়ার। যার সূচনা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপু্ঞ্জ থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তবে পুরোদমে এখনও অনুশীলন শুরু হয়নি। ক্রিকেট অনুশীলনের আগে অবশ্য অন্য খেলায় মাতলেন মেন ইন ব্লুর সদস্যরা। ক্রিকেট নয় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা মেতে বিচ ভলিবলে।

বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, অজিঙ্ক রাহানে, হেড কোচ রাহুল দ্রাবিড়রা বিচ ভলিবল বেশ উপভোগ করছেন। ভিডিও-তে মূল ফোকাসে দেখা গেল বিরাটকে। দীর্ঘ যাত্রাপথের ধকল কাটাতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বিচ ভলিবল খেলার ব্যবস্থা করা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, রাহুল দ্রাবিড়দের মতো সিনিয়র ক্রিকেটার ও কোচের পাশাপাশি তরুণরাও যোগ দিয়েছিলেন।

ভারত

শুধু ইশান কিশান বাইরে বসে ছিলেন। প্রথমে তিনি দলকে উজ্জীবিত করছিলেন। তারপর নিজেই ভিডিও করেন ভারতীয় গলের বিচ ভলিবল খেলার। বাইশ গজে ব্যাটিং বোলিং করার পাশাপাশি ভলিবলেও যে কোনও অংশে কম যান না টিম ইন্ডিয়ার সদস্যরা, তা প্রমাণ করে দিল এই ভিডিও।


রবিবারই বার্বাডোসে পৌঁছে্ গিয়েছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরা। সোমবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলিও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামার আগে আপাতত বেশ কয়েকটা দিন সময়ে রয়েছে ভারতীয় দলের। তার আগে তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতে নিজেদের মতো সময় কাটালেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেকের ক্যাম্প চলবে বার্বাডোজে। আগামী ৬ জুলাই স্থানীয় টিমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

ভারত

ক্যারিবিয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং পাঁচটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। জুলাইয়ের ১২ তারিখ থেকে ৫ তারিখ অগাস্ট পর্যন্ত চলবে এই সিরিজ। ঘোষিত সূচি অনুযায়ী ১২ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ডোমিনিকাতে হবে এই ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ত্রিনিদাদে হবে ২০ জুলাই থেকে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজের ৩টি ম্যাচ হবে ২৭ জুলাই, ২৯ জুলাই ও পয়লা অগাস্ট।

ভারত

ভারত শেষ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল তারা। তার পর থেকে ছুটিতে ছিল দল। এই সিরিজে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পুজারাকে। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। এই সিরিজ শেষ করার পর ভারতীয় দল উড়ে যাবে আয়ারল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+