বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে টেস্টে শীর্ষেই ভারত, অপরিবর্তিত কিউয়িদের স্থান

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে টেস্টে শীর্ষেই ভারত, অপরিবর্তিত কিউয়িদের স্থান

আগামী মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হলেন বিরাট কোহলিরা। যা ওই হাই-ভোল্টেজ ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ওই ক্রমতালিকায় স্থান অপরিবর্তি থাকল নিউজিল্যান্ডেরও।

শীর্ষ স্থানে ভারত

শীর্ষ স্থানে ভারত

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ২৯১৪ পয়েন্ট ও ১২১ রেটিং নিয়ে সব দলকে ছাড়িয়ে সবার আগেে অবস্থান করছে বিরাট কোহলির দল। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করা হচ্ছে।

ছবি সৌজন্যে : বিসিসিআই

দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড

দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড

আইসিসি টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। ২১৬৬ পয়েন্ট ও ১২০ রেটিং নিয়ে ভারতের থেকে একধাপ পিছিয়ে রয়েছে কেন উইলিয়ামসন শিবির। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ৩৪৯৩ পয়েন্টের পাশাপাশি ১০৯ রেটিং অর্জন করেছে।

ছবি সৌজন্যে : বিসিসিআই

চতুর্থ ও পঞ্চম স্থানে কোন কোন দল

চতুর্থ ও পঞ্চম স্থানে কোন কোন দল

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া। ১৮৪৪ পয়েন্টের পাশাপাশি ১০৮ রেটিং রয়েছে টিম পেইনদের ঝুলিতে। তালিকার পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট এবং রেটিং যথাক্রমে ২২৪৭ ও ৯৪।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সেই ম্যাচ জিততে মরিয়া হয়ে উঠেছেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+