ভারত-পাক উত্তেজনার আঁচ দুবাইয়েও! স্টেডিয়ামে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়লেন ভারতীয়রা
বুধবার (২৭ ফেব্রুয়ারি) একটি পিএসএল ম্যাচ দেখার জন্য দুবাই স্পোর্টস সিটি স্টেডিয়ামে ঢুকতে গিয়ে সমস্যায় পড়তে হল কিছু ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
ভারত-পাকিস্তানের দুই দেশের রাজনৈতিক উত্তেজনার আঁচ প্রতিদিনই বাড়ছে। আর এই উত্তাপ দুই দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেল দুবাইয়ের ক্রিকেট মাঠেও। বুধবার (২৭ ফেব্রুয়ারি), দুবাই স্পোর্টস স্টেডিয়ামে, পিএসএল-এর ম্যাচ দেখতে গিয়ে ঢোকার মুখে বাধা পেলেন কয়েকজন ভারতীয় সমর্থক। পরে অবশ্য তাঁদের ঢুকতে দেওয়া হয়।

দুবাইয়ে বেশ ভাল সংখ্য়ায় ভারতীয় ও পাকিস্তানি বসবাস করেন। পিএসএল-এর খেলা স্থানীয় পাকিস্তানিদের মতো ভারতীয়দেরও বেশ পছন্দের। কিন্তু এদিন ম্ম্যাচ দেখতে যাওয়ার পর কয়েকজন দর্শকের কাছে বৈধ টিকিট থাকা সত্ত্বেও, ভারতীয় পরিচয়ের জন্য, নিরাপত্তার দোহাই দিয়ে গেটেই আটকানো হয়।
খবর যায় পিএসএল-এর দায়িত্বে থাকা পাক বোর্ডের কর্মকর্তাদের কাছে। নিজেদের মধ্যে আলোচনা করে অবশেষে তারা ভারতীয়দের মাঠে ঢুকতে দেন। অবশ্য ততক্ষণে দাবানলের মতো দুবাই শহরে এই খবর ছড়িয়ে পড়ে। এই নিয়ে দুবাইতেও দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায়।
এই ব্যাপারে পিএসএল-এর কর্তারা অবশ্য তাদের দায় এড়িয়ে গিয়েছেন। তাঁদের বক্তব্য স্টেডিয়ামেপ নিরাপত্তার দায়িত্ব স্থানীয় পুলিশের। তারাই ভারতীয় সমর্থকদের আটকেছিলেন। খবর পাওয়া মাত্রই পিএসএল-এর কর্তারা তাঁদের স্টেডিয়ামে ঢোকার ব্যাপারে সবরকম সায়তা করেছে বলে দাবি করেছেন পাক কর্তাব্যক্তিরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications