Rohit Sharma: আনারকলির ফোন রোহিতকে! কী প্রতিক্রিয়া দিলেন ভারত অধিনায়কের স্ত্রী?

ডমিনিকায় প্রথম টেস্টে অনায়াসে জয় এসেছে। পাঁচদিনের ম্যাচ তিন দিনেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন ফুরফুরে মেজাজে ভারতীয় দল। ব্যাতিক্রম নন ভারত অধিনায়ক রহিত শর্মা। তিনদিনের ম্যাচ দুই দিনে শেষ হয়ে যাওয়ায় অতিরিক্ত ছুটি পেয়েছেন রোহিত-বিরাটরা। ভারতীয় দলের সদস্যদের কাছে যা বাড়তি বোনাস।

বাড়তি ছুটির দিনগুলি দ্বীপপুঞ্জে হালকা মেজাজেই কাটাচ্ছেন মেন ইন ব্লু সদস্যরা সাধারণত বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গী হন স্ত্রী বা বান্ধবীরা। তবে ক্যারিবিয়ান সফরে এখনও পর্যন্ত রিতিকা বা অনুষ্কাদের দেখা যায়নি রোহিত বিরাটদের সঙ্গে। স্ত্রী-র অনুপস্থিতিতে অন্য কোনও মহিলার প্রেমে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন।

India vs West Indies

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন হিটম্যান। সেখানে তাঁকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল ছবির ক্যাপশন। এই ছবিতে রোহিত লিখেছেন, 'আনারকলি ফোন করেছিল, আইসক্রিম খাওয়া অত্যন্ত জরুরী।' কিন্তু কে এই আনারকলি যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সাধারণত ভারতীয় ক্রিকেটারদের কঠোর ডায়েটের মধ্যে থাকতে হয়। কিন্তু হঠাৎ করে কেন আইসক্রিম খাওয়ার কথা বলছেন হিটম্যান। যদিও এই পোস্টটি চোখ এড়াইনি রোহিত শর্মার স্ত্রী রিতিকার। তিনিই যাবতীয় রহস্যের সমাধান করেছেন।


রোহিতের পোস্টটিতে কমেন্ট করেছেন তাঁর স্ত্রী রিতিকা। ভারত অধিনায়কের স্ত্রী লিখেছেন, 'তখন তুমি আমার সঙ্গে কথা বলছিলে এবং জানতে চাইছিলে কফি মেশিন ঠিক আছে কিনা?’ সাধারণত সুন্দরী মহিলাকেই আনারকলি হিসাবে উল্লেখ করা হয়। এই নামটি এসেছে এক প্রথিতযশা নৃত্যশিল্পীর নাম থেকে। তাহলে কী নিজের সুন্দরী স্ত্রীকেই মজা করে আনারকলি বলে উল্লেখ করলেন হিটম্যান।

India vs West Indies

ডমিনিকায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনায়াসে জয় এসেছে। শতরান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। দুই ম্যাচের সিরিজে আপাতত ১-০ ফলে এগিয়ে ভারতীয় দল। আগামী ২০ তারিখ থেকে পোর্ট অফ স্পেনে শুরু হবে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের লক্ষ্য থাকবে ভারতীয় দলের।

India vs West Indies

আর ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টে জয়লাভ করা মাত্রই সচিন তেন্ডুলকার এবং কপিল দেবের রেকর্ডকে টপকে গেলেন রোহিত। অধিনায়ক হিসেবে দুই কিংবদন্তি ভারতকে চারটি টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পেরেছিলেন। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কেবলমাত্র নিজের অষ্টম টেস্ট ম্যাচে সচিন-কপিলদের টপকে নিজের পঞ্চম জয় তুলে নিলেন। যদিও সতীর্থ বিরাট কোহলিকে টপকাতে গেলে এখনও ২৩ টি টেস্টে জিততে হবে হিটম্যানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+