India vs West Indies T20Is: ঘুরে দাঁড়ানোর লড়াই হার্দিকদের কাছে, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে পরিবর্তন?
প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে রবিবার ঘুরে দাঁড়ানোর লড়াই ভারতের কাছে। টেস্ট এবং একদিনের সিরিজ জিতলেও টি টোয়েন্টির লড়াইয়ে প্রথম ম্যাচে হেরে কিছুটা হলেও চাপে ভারত।৫ ম্যাচের টি-২০ সিরিজ, তাই এখনও মেন ইন ব্লুর সিরিজে সমতা ফেরানোর সুযোগ রয়েছে। দ্বিতীয় ম্যাচে অঘটন ঘটলেই ফাঁস আরও চেপে বসবে। এই পরিস্থিতিতে গায়ানাতে জয়ের খোঁজে হার্দিক পাণ্ডিয়ার দল।
প্রথম ম্যাচে চার রানে হারলেও ভারতীয় দলের ব্যাটিং নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। চূড়ান্ত ফ্লপ করেছিল ভারতের ওপেনিং জুটি। ঈশান কিষাণ বা শুভমন গিল কেউই রান পাননি। ওপেনিং জুটি রান না পেলে চাপ পড়ে মিডল ওর্ডারের উপর। কিন্তু সূর্যকুমার যাদব বা হার্দিক পাণ্ডিয়ারা সেই চাপ থেকে দলকে পরিত্রাণ দিতে ব্যর্থ হন। একমাত্র উজ্জ্বল ছিলেন অভিষেককারী তিলক ভার্মা।

দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটিংয়ের ভুল ত্রুটি শুধরে নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগও খুব একটা স্বস্তিতে রাখছে না টিম ম্যানেজমেন্টকে। মুকেশ কুমার এবং অর্শদীপ সিংকে নিয়ে প্রশ্ন না উঠলেও উমরান মালিক ভরসা যোগাতে পারছেন না।
দ্বিতীয় একদিনের ম্যাচে কী ভারতীয় দলের ব্যাটিং ওর্ডারে পরিবর্তন হবে? প্রথম ম্যাচে অভিষেকের সম্ভবনা থাকলেও হয়নি। এই ম্যাচে যশস্বীকে খেলানোর চিন্তাভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। চাহাল এবং কুলদীপের মধ্যে একজনকে খেলানো হতে পারে।

প্রথম একদিনের ম্যাচের দলই সম্ভবত ধরে রাখতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টি ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ যে খুব একটা দুর্বল দল নয়, তা তাঁরা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিয়েছে।
শেষ পাঁচটির মধ্যে দুটি টি টোয়েন্টি ম্যাচ গায়ানাতে বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। প্রথম ব্যাট করলে গড়ে ১৫৫ রান উঠে এই মাঠে। হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৮টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ।

ভারত- শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব অথবা যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজ- ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, জনসন চার্লস (উইকেটকিপার), নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications