রোহিতের রেকর্ড থেকে টি-টোয়েন্টি নেতৃত্বে বিরাটের প্রত্যাবর্তন, প্রথম টি-টোয়েন্টির সব তথ্য একনজরে

রোহিতের রেকর্ড থেকে টি-টোয়েন্টি নেতৃত্বে বিরাটের প্রত্যাবর্তন, প্রথম টি-টোয়েন্টির সব তথ্য একনজরে

শুক্রবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি নেতৃত্বে মাঠে ফিরছেন কোহলি। শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আইপিএল হোমগ্রাউন্ড বেঙ্গালুরুর মাঠে দেশের জার্সিতে কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে মাঠে নেমেছিলেন। এরপর টেস্টে মাঠে নামলেও বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারে বিশ্রামে ছিলেন। সেই বিশ্রাম কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট খেলার পর এবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ফের টি-টোয়েন্টি মোডে ঢুকে পড়তে চলেছেন ভারত অধিনায়ক।

 শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফল

শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফল

শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফর গিয়ে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন দীপক চাহার ও নভদীপ সাইনি।

রোহিতের রেকর্ড

রোহিতের রেকর্ড

শুক্রবার হায়দরাবাদে আর মাত্র ১টি ছয় হাঁকালেই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০টি ছক্কার মালিক হবেন হিটম্যান।

ভুবনেশ্বরের প্রত্য়াবর্তন

ভুবনেশ্বরের প্রত্য়াবর্তন

চোটের কারণে বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর বাইশ গজে ফিরছেন ভুবনেশ্বর কুমার। হায়দরাবাদে প্রথম ম্যাচে ভুবি-শামি ও দীপকের জুটিকে পেসবিভাগে তাঁকে খেলতে দেখা যেতে পারে। স্পিন বিভাগে খেলতে পারে শুধু কুলদীপ।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

২০১৯ এর আইপিএলে এই মাঠে ৮টি টি-টোয়েন্টি ম্যাচে গড়ে ১৭২ রান করে এসেছে।

মাঠের পরিসংখ্যান

মাঠের পরিসংখ্যান

এই মাঠে রান তাড়া করা দল ৩ বার ম্যাচ জিতেছে আর ৫ বার ম্যাচ হেরেছে।

আবহাওয়া রিপোর্ট

আবহাওয়া রিপোর্ট

ম্যাচের দিন আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা থাকছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+