মোতেরা টেস্টের ভারতীয় দলে রদবদল, ডাক পেলেন উমেশ
মোতেরা টেস্টের ভারতীয় দলে রদবদল, ডাক পেলেন উমেশ
গোলাপি বলে দিন-রাতের টেস্ট-সহ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। দল অপরিবর্তিত রয়েছে। তবে ডাক পেয়েছেন উমেশ যাদব। তিনি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে শার্দূল ঠাকুরের জায়গায় তিনি দলের সঙ্গে থাকবেন। শার্দূলকে বিজয় হাজারে ট্রফি খেলতে ছেড়ে দেওয়া হবে।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications