চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল ৩২৯ রানে, ওপেনারদের হারিয়ে চাপে ইংল্যান্ড

চেন্নাইয়ে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আধ ঘণ্টার সামান্য বেশি সময়ের মধ্যেই ২৯ রানের মধ্যে চার উইকেট হারাল ভারত। আজ, রবিবার ৬ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করে বিরাট কোহলির দল। দলের রান যখন ৩০১, এক ওভারেই দুই বলের ব্যবধানে অক্ষর প্যাটেল ও ইশান্ত শর্মার উইকেট হারায় ভারত। মঈন আলির বলে ৫ রানে আউট হন অক্ষর, শূন্য রানে ফেরেন ইশান্ত।

ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল ৩২৫-এ

একদিকে ঋষভ পন্থ আগলে রাখলেও সমস্যা হয় উল্টো প্রান্তে ব্যাটিং ধস। এর মধ্যেই ভালো ফর্ম অব্যাহত রেখে আরেকটি অর্ধশতরান আসে পন্থের ব্যাট থেকে। তিনি দলের রান বাড়ানোর চেষ্টা করতে থাকলেও সঙ্গীর অভাবে সাড়ে তিনশোর কাছে পৌঁছে দিতে পারেননি ভারতকে। ম্যাচের ৯৬ তম ওভারে অলি স্টোন আবার দুই বলের ব্যবধানে ভারতের শেষ দুটি উইকেট তুলে নেন। কুলদীপ শূন্য ও মহম্মদ সিরাজ চার রানে ফেরেন। দুজনেই কট বিহাইন্ড হন। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩২৯ রানে। আলি চারটি, স্টোন তিনটি, লিচ দুটি ও রুট একটি উইকেট দখল করেছেন। পন্থ অপরাজিত থাকেন ৫৮ রানে। সাতটি চার ও তিনটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ভারত ফিল্ডিং করতে নেমেছে, তবে চেতেশ্বর পূজারা আঙুলের চোটের কারণে মাঠে নামেননি। ময়াঙ্ক আগরওয়াল তাঁর পরিবর্তে ফিল্ডিং করছেন। প্রথম ওভারেই ইশান্ত শর্মার শিকার ওপেনার ররি বার্নস। লেগ বিফোর হন তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর তিনি রিভিউ নিয়েছিলেন, যদিও লাভ হয়নি। স্কোরবোর্ডে দলের রান যোগ হওয়ার আগেই ফেরেন ইংল্যান্ডের এই ওপেনার। এরপর সিবলিকে ফেরান অশ্বিন। তিনি আউট ১৬ রানে। ১৬ রানে দুই উইকেট হারিয়েছে ইংল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+