নির্ণায়ক ম্যাচেও দাপট বজায় ভারতের, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর টি২০ সিরিজও জয় টিম কোহলির

সিরিজ নির্ণায়ক ম্যাচে পর্যুদস্ত ইংল্যান্ড, টেস্টের পর টি২০ মোকাবিলা জয় ভারতের

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর টি২০ সিরিজও জিতল ভারত। সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্যাচে ভারতের রানের পাহাড় পেরোতে গিয়ে ভেঙে চুরমার হল ব্রিটিশ বাহিনী। ৩৬ রানে ম্যাচ জিতল বিরাট কোহলি শিবির। ৩-২ ব্যবধানে সিরিজও জিতল টিম ইন্ডিয়া। ব্যাটসম্যানদের বিক্রমের পর শুরুটা খারাপ হলেও শেষে পরিস্থিতি সামাল দেন ভারতীয় বোলাররা।

নির্ণায়ক ম্যাচেও দাপট বজায় ভারতের, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর টি২০ সিরিজও জয় টিম কোহলির

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের খাড়া করা ২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। ব্রিটিশ ওপেনার জেসন রয়কে কোনও রান করতে দেননি ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তবে এরপর থেকে ইনিংসের পরের ১৩ ওভার পর্যন্ত ম্যাচের রাশ ধরে রাখে ইংল্যান্ড। দলের দ্বিতীয় ওপেনার জস বটলার ও ডেভিড মালানের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ হয়। মারমুখী ইংল্যান্ড উইকেটরক্ষক ৩৪ বলে ৫২ রান করে আউট হতেই ম্যাচে ফের প্রাধান্য কায়েম করে ভারত।

ডেভিড মালান ৪৬ বলে ৬৮ রান করে আউট হতেই আরও চাপে পড়ে যায় ইংল্যান্ড। পরপর সাজঘরে ফিরে জনি বেয়ারস্টো (৭) এবং অধিনায়ক ইয়ন মর্গ্যানও (১)। শেষবেলায় ব্যাট চালালেও ১১ বলে ১৪ রানের বেশি করতে পারেননি অল রাউন্ডার বেন স্টোকস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ভারতের হয়ে তিন উইকেট নেন পেসার শার্দুল ঠাকুর। দুই উইকেট নেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করেন ভুবি। একটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া এবং টি নটরাজনও।

ইংল্যান্ডের বিরুদ্ধে ফের টসে হেরে যান বিরাট কোহলি। টুর্নামেন্টে আরও একবার আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণ করেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলির পার্টনারশিপ। ম্যাচের ভিত সেখানেই তৈরি হয়ে যায়।

চলতি টুর্নামেন্টে ফর্মের বাইরে থাকা কেএল রাহুলকে বাইরে রেখেই এদিন প্রথম একাদশ সাজায় টিম ইন্ডিয়া। পরিবর্তে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করতে থাকেন রোহিত শর্মা। তাঁর প্রহার থেকে বাদ গেলেন না আদিল রশিদ থেকে জোফ্রা আর্চার, মার্ক উড থেকে ক্রিস জর্ডন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ধ্বংসাত্মক মেজাজে ৩৪ বলে ৬৪ রান করেন রোহিত শর্মা। চারটি চার ও পাঁচটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দুই ম্যাচ পর স্বমহিমায় ফেরা রোহিতকে বোল্ড করেন ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস। ইতিমধ্যে বিরাটের সঙ্গে ৯৪ রানের পার্টনারশিপ হয় হিটম্যানের।

রোহিত শর্মা আউট হওয়ার পর পিচে নেমে ১৬ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন সূ্র্যকুমার যাদব। তিনটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। বাউন্ডারিতে এক হাতে সূর্যর দুর্দান্ত ক্যাচ নিয়ে দৌড়ে সীমানা পেরোনার আগে জেসন রয়ের হাতে বল ছুঁড়ে দেন ক্রিস জর্ডন। ক্রিজের অন্যদিক আঁকড়ে ধরে রাখা অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে নিয়মিত ব্যবধান চার ও ছক্কা বেরোতে থাকে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮তম অর্ধশতরান হাঁকান রান মেশিন। ৫২ বলে ৮০ রান করে ভারতকে জয়সূচক স্কোরের কাছে নিয়ে যান কোহলি। সাতটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

ইনিংসের শেষ বেলায় বিরাটকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। স্বভাবোচিত ঝড়ো ব্যাটিংয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করেন ভারতীয় অল রাউন্ডার। ১৭ বলে ৩৯ রান করেন হার্দিক। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন আদিল রশিদ ও বেন স্টোকস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+