কাল ভারতের সিরিজ বাঁচানোর লড়াই, রোহিতের সামনে নজিরের হাতছানি

কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টি ২০-তে মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে বিরাট কোহলিরা পিছিয়ে ১-২ ব্যবধানে। সমতা ফিরিয়ে সিরিজ জিইয়ে রাখতে ভারত তাকিয়ে রোহিত শর্মার দিকেও। ছন্দে থাকলে এই ম্যাচে একটি নজিরও গড়তে পারেন রোহিত শর্মা। আইসিসি একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে থাকা বিরাট কোহলির পরেই রয়েছেন রোহিত শর্মা। সেই একই ছবি এবার দেখা যেতে পারে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকাতেও।

শীর্ষে বিরাট

শীর্ষে বিরাট

রবিবারের ম্যাচে টি ২০ আন্তর্জাতিকে তিন হাজার রান পূর্ণ করার পর গতকালের ম্যাচে ফের দুরন্ত অপরাজিত অর্ধশতরানের সুবাদে ৮৮টি ম্যাচে ৮২টি ইনিংসে ২৩ বার অপরাজিত থেকে বিরাট কোহলির মোট রান ৩,০৭৮। সর্বাধিক রান অপরাজিত ৯৪। ২৭টি অর্ধশতরান রয়েছে ভারত অধিনায়কের। গড় ৫২.১৬। স্ট্রাইক রেট ১৩৮.৯৬। টি ২০ আন্তর্জাতিকে বিরাট ২৭৮টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। তিনবার আউট হয়েছেন শূন্য রানে।

বিরাটের পর গাপটিল

বিরাটের পর গাপটিল

টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট কোহলির পরেই রয়েছেন মার্টিন গাপটিল। ৯৯টি ম্যাচে ৯৫টি ইনিংসে ৭ বার অপরাজিত থেকে ২,৮৩৯ রান রয়েছে নিউজিল্যান্ডের ওপেনারের। ২টি শতরান ও ১৭টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক রান ১০৫। গাপটিলের গড় ৩২.২৬। স্ট্রাইক রেট ১৩৬.২২। কোহলির মতো গাপটিলও তিনবার শূন্যে আউট হয়েছেন। তিনি তাঁর আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারে মেরেছেন ২৫০টি চার ও ১৩৯টি ছয়।

দুইয়ে ওঠার হাতছানি

দুইয়ে ওঠার হাতছানি

গাপটিলের পর তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর ৫২ রান করলেই আন্তর্জাতিক টি ২০-তে গাপটিলকে তিনে নামিয়ে দুইয়ে উঠে আসবেন এই ভারতীয় ওপেনার। প্রথম দুটি টি ২০-তে বিশ্রামে ছিলেন। তৃতীয় ম্যাচে বলার মতো রান পাননি। তবে ভালো ফর্মে থাকায় যে কোনও মুহূর্তেই জ্বলে উঠতে পারে রোহিতের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের অন্যতম কারিগর রোহিত ১০৯টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ১০১টি ইনিংসের মধ্যে ১৫ বার অপরাজিত থেকে মোট ২,৭৮৮ রান করেছেন রোহিত। ফলে আর ১২ রান করলে টি ২০ আন্তর্জাতিকে তাঁর ২,৮০০ রান পূর্ণ হবে। চারটি শতরান ও একুশটি অর্ধশতরান রয়েছে। সর্বোচ্চ রান ১১৮। রোহিতের গড় ৩২.৪১, স্ট্রাইক রেট ১৩৮.৩৬। ছয় বার শূন্য রানে আউট হয়েছেন। টি ২০ আন্তর্জাতিকে ২৪৭টি চার ও ১২৭টি ছক্কা মেরেছেন টি ২০ ক্রমতালিকায় ১৫ নম্বরে থাকা রোহিত।

আরও নজির

আরও নজির

টি ২০ আন্তর্জাতিকে যুজবেন্দ্র চাহাল ৪৮ ম্যাচে ৬২টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় ১৭ নম্বরে রয়েছেন। তাঁর আগে রয়েছেন ইমরান তাহির (৬৩), ডেল স্টেইন (৬৪) ও স্টুয়ার্ট ব্রড (৬৫)। চলতি সিরিজে সেভাবে ছন্দে না থাকলেও এই সিরিজে জায়গা ধরে রাখতে পারলে এই তালিকায় আরও কিছুটা উপরে আসতে পারবেন ভারতের স্পিনার চাহাল। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড আবার কাল জিতলে দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরুদ্ধে টি ২০-তে সবচেয়ে বেশি জয়ের নজির গড়বে। টি ২০-তে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নয়বার করে ভারতকে হারিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+