বিরাট-বার্তা পেয়েও কঠিন সময় ভুলছেন না মোতেরার নায়ক অক্ষর

২০১৪ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক। শেষ ওয়ান ডে খেলেছেন ২০১৭ সালে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে দেশের হয়ে প্রথম খেলা। ২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর আর দেশের হয়ে টি ২০ খেলার সুযোগ আসেনি। আন্তর্জাতিক অভিষেকের প্রায় ৭ বছর পর টেস্ট অভিষেক হলো অক্ষর প্যাটেলের। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুটি টেস্ট খেলেছেন। নিয়েছেন ১৮টি উইকেট। তার মধ্যে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গোলাপি বলে দিন-রাতের টেস্টে ৭০ রানে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা তো হয়েছেনই, দিন-রাতের কোনও টেস্টে এতো উইকেট পেয়ে নয়া নজির গড়েছেন। সকলেরই তাঁর অসাধারণ বোলিংয়ের প্রশংসা করছেন। তবে জীবনের কঠিন অধ্যায়কে ভুলছেন না অক্ষর।

কেমন ছিল ৩ বছর

কেমন ছিল ৩ বছর

জাতীয় দলে তিন বছর সুযোগ পাননি। তবে টেস্ট সিরিজে যেভাবে খেলছেন তাতে সীমিত ওভারের দলেও জায়গা পাকা করা লক্ষ্য অক্ষর প্যাটেলের। জীবনের কঠিন অধ্যায় সম্পর্কে বলতে গিয়ে অক্ষর বলেছেন, তিন বছর ধরে জাতীয় দলের বাইরে যখন ছিলাম, তখন একটাই চিন্তা মাথায় ছিল। নিজের ব্যাটিং আর বোলিংকে আরও উন্নত করার চিন্তা। আইপিএল ও ভারতীয় এ দলের হয়ে ভালো পারফরম্যান্স করা সত্ত্বেও আমি কেন জাতীয় দলের বাইরে সে বিষয়ে বন্ধুরা প্রায়ই প্রশ্ন করতো। সেই প্রশ্নগুলিও মাথায় ঘুরতো। জানতাম সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। সুযোগ পেলে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুতি নিচ্ছিলাম। পরিবার ও বন্ধুবান্ধবদের সমর্থন পেয়েছি গত ২-৩ বছর জীবনের কঠিন সময়ে। আমি শিখেছি কীভাবে কঠিন সময় কাটিয়ে উঠতে হয়। আমার কঠিন সময়ে যাঁরা পাশে থেকেছেন সকলকে তাই কৃতজ্ঞতা জানাই।

ইন্টারভিউয়ের মাঝে বিরাট-বার্তা

ইন্টারভিউয়ের মাঝে বিরাট-বার্তা

ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রশংসা করেছেন অক্ষরের। তিনি জানান, গুজরাত থেকে কীভাবে এতো ভালো বাঁহাতি অলরাউন্ডার উঠে এসে বিপক্ষের ঘুম কেড়ে নিচ্ছে তা বুঝতে পারছেন না। রবীন্দ্র জাদেজার চোট পাওয়ার খবরে যাঁদের স্বস্তি এসেছিল অক্ষর এসে তাঁদের ঘুম কেড়ে নিয়েছেন। জাদেজার থেকেও অক্ষরের বলের জোর অনেক বেশি। বিসিসিআই টুইটারে একটি মজার ভিডিও পোস্ট করেছে। যা বেশ ভাইরাল। দেখা যাচ্ছে, ম্যাচের নায়ক অক্ষর প্যাটেলের ইন্টারভিউ নিচ্ছেন সতীর্থ হার্দিক পাণ্ডিয়া। খারাপ সময়ে পাশে থাকার জন্য তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন অক্ষর। হঠাৎ দেখা যায় বিরাট কোহলি এগিয়ে আসছেন। অধিনায়ক বিরাটের পরিচয় দেওয়ার সময়ই হার্দিকের থেকে বুম নিয়ে বিরাট গুজরাতের ভাষায় কিছু বলেন। যা শুনে দুজনেই হেসে ওঠেন। বিরাট বলেন, আয় বাপু থারি বোলিং কামাল ছে। এর অর্থ, তুমি বল হাতে কামাল করে দিয়েছো।

সতীর্থদের প্রশংসা

সতীর্থদের প্রশংসা

ইন্টারভিউ নেওয়ার সময় অক্ষরের প্রশংসা করেছেন হার্দিক পাণ্ডিয়া। তিনি বলেন, টেস্ট অভিষেকের জন্য অক্ষরকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যেভাবে টেস্ট অভিষেকের পর অক্ষর নিজেকে মেলে ধরেছেন তাতে আমরা সকলে তাঁর জন্য গর্বিত। কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছেন অক্ষর। উল্লেখ্য, টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন অক্ষর। নিজের শহরে প্রথমবার নিজের কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই হয়েছেন ম্যাচের সেরা। রবিচন্দ্রন অশ্বিনকে দেশের অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে চিহ্নিত করার পাশাপাশি অক্ষরের প্রশংসা করে রোহিত শর্মা ম্যাচের শেষে বলেছেন, অক্ষর অনবদ্য খেলেছেন। পরিস্থিতি বুঝে পেসে বৈচিত্র্য রেখে সঠিক লাইনে বল করে গিয়েছেন। যা যে কোনও বোলারের পক্ষেই সহজ নয়। ডানহাতি ও বাঁহাতিদের কোন লাইনে বল করতে হবে সেটা বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সলিড স্কিলসেট রয়েছে অক্ষরের। এমন পিচে ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করাই হলো মূল ব্যাপার। যা সঠিকভাবেই করায় অক্ষরের এই সাফল্য।

অশ্বিনই অনুপ্রেরণা

অশ্বিনই অনুপ্রেরণা

এই টেস্টের পর টুইটে অক্ষর লেখেন, এই জয় সত্যিই স্পেশ্যাল, এতো বড় জয় স্মরণীয় হয়ে থাকবে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। যাঁদের ভালোবাসা পেয়েছি, যাঁরা সমর্থন করেছেন, সকলকে ধন্যবাদ। এই টেস্টে রবিচন্দ্রন অশ্বিন চারশো উইকেট পাওয়ায় তাঁকেও অভিনন্দন জানাই। অশ্বিনই আমার অনুপ্রেরণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+