India vs Bangladesh: কানপুরে বৃষ্টির দাপট, টেস্টের শুরুতেই সমস্যা, ভেজা মাঠে ম্যাচ শুরু হতে বিলম্ব
বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে কানপুর টেস্টে মাঠে নামছে ভারত। চেন্নাইতে প্রথম টেস্টে ২৮০ রান বিরাট জয় পেয়েছে ভারত। এবার টিম ইন্ডিয়া জয়ের লক্ষ্য কানপুর টেস্টে নামছে । কিন্তু শুরুতেই সমস্যা। আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরুই হল না ম্যাচ। শুক্রবার সকালে এখনও রোদ ওঠেনি। তাই মাঠ পুরোপুরি শুকায়নি।
কানপুরে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না হলেও মাঠের আউট ফিল্ড ভিজে ছিল, ফলে নির্ধারিত সময় সকাল ৯টায় টস করা সম্ভব হয়নি। সকাল ৯.৩০ মিনিটে মাঠ পরিদর্শনের কথা জানানো হয়। ম্যাচের আগামী দিনগুলিতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। কানপুরে মাঠ সকাল থেকেই কভার দিয়ে ঢেকে রাখা হয়। রোদের দেখা নেই আকাশে। ফলে মাঠ শুকোতে সময় অতিরিক্ত লাগল।

কালো মাটির পিচ বানানো হয়েছে গ্রিন পার্কে। চেন্নাইয়ের মতো পেসাররা ও স্পিনাররা সাহায্য পাবেন বলে আশ্বাস কিউরেটরের। তৃতীয় দিন থেকে পিচ ক্রমেই মন্থর হতে পারে। যদিও শুক্রবার সকালে বৃষ্টি না হওয়ায় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ওয়ার্ম আপ শুরু করে দেন।
নির্ধারিত সময়ে মাঠে আসেন দুই দলের ক্রিকেটাররা। স্টেডিয়ামে প্রবেশ করার পর বৃষ্টি না হওয়ায় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা মাঠে নামেন। হালকা ওয়ার্ম আপও করেন অনেকে। রোহিত শর্মাকে দেখা যায় ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে কথা বলতে। ধারাভাষ্যকারদের সঙ্গেও কথা বলতে দেখা গেল ক্রিকেটারদের
বৃষ্টি হওয়ায় দীর্ঘক্ষণ কভারে ঢেকে রাখায় পিচে আর্দ্রতা বেশি থাকতে পারে। নির্ধারিত সময়ের অনেকটা পরে মাঠের কভার সরানো হয়। একইসঙ্গে দেখা গেল মাঠকর্মীদের ব্যস্ততা। মাঠের কভার সরানো হয় ধীরে ধীরে। কোচ গম্ভীর সহ টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফরা পিচ খুটিয়ে দেখেন।
শুক্রবার সারাদিন ধরে ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। ফলে মাঠ পরিদর্শনের পরেও খেলা শুরু করার মতো পরিস্থিতি থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। বৃষ্টির আশঙ্কা এই টেস্ট ম্যাচে আগে থেকেই ছিল সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল অন্তত ম্যাচের শুরুতেই। ঠিক ৯.৩০ মিনিটে দেখা গেল আম্পায়ারদের মাঠ পরিদর্শন করতে। পুরো মাঠ ভালোভাবে পর্যবেক্ষণ করেন। তার পর জানানো হয়, সকাল ১০টায় টস হবে, সকাল ১০.৩০ মিনিটে ম্যাচ শুরু হবে।












Click it and Unblock the Notifications