India vs Bangladesh: হার্দিকের বোলিং নিয়ে অখুশি, ভারতীয় তারকার বিশেষ ক্লাস নিলেন মর্কেল
টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার ভারতীয় দলের মিশন টি২০ সিরিজ। আগামী রবিবার গোয়ালিয়রে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। রোহিত-বিরাট-জাদেজারা আগেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন, এমনকি আসন্ন সীমিত ওভারের সিরিজে একঝাঁক তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই গোয়ালিয়রে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল।
টি২০ সিরিজে ভারতীয় দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু তারকা অলরাউন্ডারের বোলিং নিয়ে খুশি নন দলের বোলিং কোচ মর্নি মর্কেল। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নেটে হার্দিকের বোলিং অ্যাকশন নিয়ে বেজায় অসন্তুষ্ট ছি্লেন মর্কেল। হার্দিকের বোলিং পদ্ধতি নিয়ে মর্কেল তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন।

মর্কেল খুবই কম কথা বলেন, কিন্তু গোয়ালিয়রে প্রথম দিনের অনুশীলনে কিছুটা ব্যতিক্রম দেখা গেল। অনুশীলনে বাকি বোলারদের থেকে পাণ্ডিয়ার সঙ্গেই বেশিরভাগ সময় ব্যয় করেন মর্কেল। পাণ্ডিয়ার পর মর্কেল সময় দেন অর্শদীপ সিংকে। এর পাশাপাশি, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদবের দিকে মনোনিবেশ করেন মর্কেল, যারা টি২০ সিরিজের জন্য প্রথমবার ভারতীয় ডাক পেয়েছেন।
Bring out the speed guns, the pace battery has arrived! ⚡️⚡️#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/FM4Sv5E4s3
— BCCI (@BCCI) October 4, 2024
সামনে বড় কোনও টি২০ টুর্নামেন্ট নেই। তাই টি২০ সিরিজগুলিকে আপাতত ভারত পরীক্ষা-নীরীক্ষার জন্যই ব্যবহার করতে চাইছে। মায়াঙ্ক যাদব থেকে হর্ষিত রানা এবার টি২০ দলে সুযোগ পেয়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নতুন বোলারদের তৈরি করতে চাইছেন। শুধু বোলিং বিভাগই নয় একইসঙ্গে ব্যাটিং বিভাগে একাধিক নতুন মুখদের এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে।
নতুনদের তৈরি করে নেওয়টা বড় চ্যালেঞ্জ গম্ভীর-মর্কেলদের কাছে।সদ্য ভারতীয় বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন প্রোটিয়া প্রাক্তনী। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময় মর্কেল পাকিস্তান দলের কোচ ছিলেন কিন্তু বিশ্বকাপ থেকে পাক দলের বিদায়ের পরই সেই দায়িত্ব ছেড়ে দেন মর্কেল। ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে ৮৬টি টেস্ট, ১১৭টি একদিনের এবং ৪৪ টি টি২০ ম্যাচ খেলেছেন মর্কেল।












Click it and Unblock the Notifications