বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে ভারত খেলতে পারে প্রথম দিন রাতের টেস্ট

বিরাটের সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের আলোচনায় বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে টেস্ট খেলার প্রসঙ্গ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার দেশের ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেই ভারতীয় ক্রিকেটকে নতুন দিশা দেওয়ার বার্তা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব গ্রহণের এক দিনের মধ্যে আজ বিরাটের সঙ্গে বৈঠকে বসার কথা সৌরভের। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ দিয়েই বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে পথ চলা শুরু করতে চলেছেন মহারাজ। সেকরাণে বিরাটের সঙ্গে আলোচনায় বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বলে টেস্ট খেলার প্রসঙ্গ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কোহলির সঙ্গে বৈঠকে পিঙ্ক বলে টেস্ট নিয়ে হতে পারে আলোচনা

কোহলির সঙ্গে বৈঠকে পিঙ্ক বলে টেস্ট নিয়ে হতে পারে আলোচনা

সূত্রের খবর, বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির আজকের বৈঠকে এই নিয়ে আলোচনা হবে। সৌরভ নিজে দিন রাতের টেস্টের পক্ষে। সেকারণে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে অন্তত একটি ম্যাচ দিন রাতের করবার জন্য আগ্রহী তিনি। পিঙ্ক বলে দিন রাতে টেস্ট ম্যাচ খেলার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য কোহলির হাতে। এবিষয়ে ভারতীয় দলের উপর কোনওভাবেই মতামত চাপিয়ে দিতে নারাজ সৌরভ। সেক্ষেত্রে কোহলির ফিডব্য়াক নিতে চাইবেন নতুন সভাপতি। সিরিজের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইন্দোরে। ১৪ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। এরপর ইডেন উড়ে যাবে ভারতীয় দল।

ইডেন টেস্টে হতে পারে চমক

ইডেন টেস্টে হতে পারে চমক

২২ নভেম্বর এরপর ইডেনে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে ম্যাচ দেখতে মাঠে থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানানো হতে চলেছে। এই ইডেন টেস্টেই এবারে বড় চমক হতে পারে দিন রাতের টেস্ট ম্যাচ।

সিএবি প্রেসিডেন্ট হিসেবে দিন রাতের ম্যাচ শুরু করেছিলেন

সিএবি প্রেসিডেন্ট হিসেবে দিন রাতের ম্যাচ শুরু করেছিলেন

প্রসঙ্গত মনে রাখতে হবে, ক্রিকেট অ্যাসোশিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হওয়ার পর ইডেনে ঘরোয়া ক্রিকেটে পিঙ্ক বলে ম্যাচ আয়োজন করে চমক দিয়েছিলেন সৌরভ। এবার বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর, ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্ট আয়োজন করে চমক দিতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+