India vs Australia: মহম্মদ শামি ছুঁলেন জাহিরের কীর্তি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI-এ নাম লেখালেন কপিলের পরেই
India vs Australia: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। আজ তাঁকে বিশ্রাম দিয়ে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মহম্মদ শামিকে খেলাল ভারত।
মহম্মদ শামি প্রথম থেকে অজি ইনিংসে আঘাত হেনে ৫ উইকেট তুলে নিয়ে ওডিআই কেরিয়ারের সেরা বোলিং করলেন। ইনিংসের বিরতিতে শামিকে জড়িয়ে ধরলেন মহম্মদ সিরাজ। বিশ্বকাপে টিম কম্বিনেশন চূড়ান্ত করা চ্যালেঞ্জিং হয়ে গেল রোহিত শর্মাদের।

এশিয়া কাপ খেলে দেশে ফিরেই মহম্মদ শামিকে ঝটিকা সফরে আসতে হয়েছিল কলকাতায়। স্ত্রী হাসিন জাহানের দায়ের করা বধূ নির্যাতনের মামলায় আলিপুর আদালতে জামিন নিতে। এরপর ভারতীয় দলের সঙ্গে যোগ দেন। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে বোলিং শামি করলেন তা একদিনের আন্তর্জাতিকে তাঁর কেরিয়ারের সেরা।
২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে শামির বোলিং ফিগার ছিল ১০ ওভার, ১ মেডেন, ৬৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট। আজ সেই নজিরকে ছাপিয়ে ওডিআই কেরিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট দখল করলেন। আজ ১০ ওভারের ১টি মেডেন, ৫১ রানের বিনিময়ে তাঁর ঝুলিতে পাঁচ উইকেট। তাও রীতিমতো নজির গড়ে।

২০০৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় পেসার দেশের মাটিতে ওডিআইয়ে পাঁচ উইকেট পেলেন। মারগাওয়ে ২০০৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাহির খান ৪২ রান খরচ করে পাঁচ উইকেট নিয়েছিলেন। মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস, ম্যাথু শর্ট ও শন অ্যাবট শামির শিকার। দেশের হয়ে ৯৩টি ম্যাচ খেলে উইকেট নেওয়ার নিরিখে শামি আপাতত সকলের চেয়ে এগিয়ে।
তিনি এদিন পাঁচ উইকেট নেওয়ায় উইকেটসংখ্যা হলো ১৭০টি, গড় ২৫.৪২, ইকনমি রেট ৫.৫৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় শামি উঠে এলেন দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর উইকেট হলো ৩৭। সামনে শুধু কপিল দেব (৪৫)। শামি এদিন টপকে গেলেন অজিত আগরকরকে।
শামি এদিন জানান, জসপ্রীত বুমরাহর সঙ্গে দীর্ঘদিন ধরে বোলিংয়ের জুটি উপভোগ করছেন। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো। শামির কথায়, সঠিক জায়গায় বল ফেলাই লক্ষ্য ছিল। বেশ গরম ছিল। উইকেট থেকেও খুব বেশি ফায়দা আদায় করা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে ভালো লেংথে বল ফেলা আর বৈচিত্র্যের মিশ্রণ ঘটিয়েই অই সাফল্য।
ডেথ ওভারেও এদিন দুরন্ত বোলিং করেছেন শামি। তিনি বলেন, পরিশ্রম করে পরিকল্পনামাফিক বোলিংয়ের মাধ্যমে উইকেট পেলে ভালোই লাগে। এটা দলের পক্ষেও ভালো। নিজের আত্মবিশ্বাসও বাড়ায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications